Darjeeling Hotel: দার্জিলিংয়ের হোটেলে কী কাণ্ড, নিয়মিত পুলিশ ঘুরছে হোটেলে-হোটেলে, যাচ্ছেন নাকি
- Reported by:Sujoy Ghosh
- Published by:Debalina Datta
Last Updated:
Police in Darjeeling Hotels: দার্জিলিংয়ের হোটেলে হোটেলে যাচ্ছে পুলিশ! কী এমন ঘটল শৈল শহরে!
দার্জিলিং: পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে শৈল শহর দার্জিলিংয়ে বড় পদক্ষেপ প্রশাসনের। অগ্নিকান্ডের ঘটনা এড়াতে বিভিন্ন হোটেল গুলিতে অভিযান চালাবে দার্জিলিং পুলিশ সঙ্গে থাকবে দমকল এবং বিদ্যুৎ বিভাগ। পর্যটক এবং স্থানীয়দের নিরাপত্তায় করা পদক্ষেপ নেবে দার্জিলিং পুলিশ প্রশাসন। জানুয়ারি মাসের ২৩ তারিখ দার্জিলিংয়ের নেহরু রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। সারা বছরই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে শৈলশহর দার্জিলিং সেই অর্থে কোন রকমের দুর্ঘটনা এড়াতে আগে থেকেই পদক্ষেপ নিতে চলেছে দার্জিলিং পুলিশ এবং স্থানীয় প্রশাসন।
advertisement
সাধারণত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে সেই অর্থে বিদ্যুৎ বিভাগকে সাথে নিয়ে বিভিন্ন হোটেলগুলিতে অভিযান চালানো হবে। ইতিমধ্যেই শৈল শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় দার্জিলিং পুলিশের পক্ষ থেকে দমকল বিভাগ বিদ্যুৎ বিভাগ এবং স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সাথে বৈঠক করা হয় এবং সেই বৈঠকেই বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের দু সপ্তাহের সময়সীমা দেওয়া হয়। এই সময়ের মধ্যে বিভিন্ন হোটেলগুলিতে ইলেকট্রিক তার পুরনো হয়ে গেলে বা বিদ্যুতের তারে কোনও সমস্যা থাকলে এবং হোটেলে তারা কত পরিমান বিদ্যুৎ ব্যবহার করছে তা সমস্ত কিছুই তাদের আপডেট করতে হবে।
advertisement
এই প্রসঙ্গে দার্জিলিং এর এক ব্যবসায়ী দীনেশ সেদলাই জানান বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতে প্রশাসনের এই উদ্যোগ খুবই ভালো। পর্যটক এবং স্থানীয়দের নিরাপত্তায় আজকের এই বৈঠক এবং সচেতনতা শিবির। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে দু সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে যদিও তা যথেষ্ট নয় কারণ ঠান্ডার সময় সকলেই পাহাড় থেকে সমতলে নেমে যায় সে অর্থে ইলেকট্রিশিয়ান পাওয়া মুশকিল । যতটা সম্ভব কাজ করা হবে, প্রয়োজনে প্রশাসনের কাছে আরো কিছু সময় চেয়ে নেওয়া হবে। প্রশাসন সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে।
advertisement
advertisement








