advertisement

West Bengal news: বাগানের ভেতর থেকে হঠাৎ ভেসে আসছে কিসের শব্দ? চৌকিদার ছুটে যেতেই চক্ষু চড়কগাছ!

Last Updated:
West Bengal news: সাত সকালে বাগানের ভেতর থেকে ভয়ংকর গর্জন! চৌকিদার বাগান পরিদর্শনে যেতেই চোখের সামনে তাকে দেখে চক্ষু চড়কগাছ! কি এমন ঘটলো মতিধর চা বাগানে?
1/5
 শিলিগুড়ি: সাত সকালে এ কি কাণ্ড? চা বাগানের ভেতর থেকে ভেসে আসছে ভয়ঙ্কর গর্জন! বাগান পরিদর্শনে গিয়ে চৌকিদারের কানে আওয়াজ ভেসে আসতেই সামনে গিয়ে যা দেখল তাতে তো মাথায় হাত!

2/5
বাগানের ভেতরে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতাবাঘ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে হইচই কাণ্ড।

3/5
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মতিধর চা বাগানের ১২ ও ১৩ নম্বর সেকশনে খাঁচাবন্দী হল একটি চিতাবাঘ। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে স্থানীয় বাগান কর্মীরা এই চিতাবাঘের আভাস পায়। তারপরেই বনদফতরকে খবর দিলে জায়গা মতো খাঁচা পাতে বনদফতর। এরপরেই রবিবার সকালে খাঁচা বন্দি হয় চিতা বাঘটি। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। প্রতীকী ছবি

4/5
জানা গিয়েছে, রবিবার সকালে চা বাগানের চৌকিদার চা বাগান ঘুরে দেখছিলেন। ঠিক তখনই তিনি দেখতে পান চিতা বাঘটি খাঁচা বন্দী হয়েছে। এরপরেই খবর দেন বাগান কর্তৃপক্ষকে। খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে চা বাগান কর্তৃপক্ষ এবং খবর দেওয়া হয় ঘোষপুকুর বন দফতরকে।

5/5
ঘটনার খবর শোনা মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় বনকর্মীরা। এরপর চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় কিছুটা হলেও স্বস্তির হাওয়া শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মতিধর চা বাগানে। অন্যদিকে ঘটনার খবর উঠে আসতেই সকাল থেকে চিতা বাঘ দেখতে ভিড় জমায় গ্রামের প্রচুর মানুষ।