advertisement

Beautiful Village near Darjeeling: কাঞ্চনজঙ্ঘার হাতছানি, দার্জিলিংয়ের কাছেই পাহাড়ে ঘেরা, সারাদিন দেখা যায় নানারকম পাখি, যাবেন নাকি

Last Updated:
Beautiful Village near Darjeeling: পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রামে গেলেই মনমুগ্ধ করা প্রকৃতি এবং হাজারো রংবেরঙের পাখি মন্মুগ্ধ করবে আপনার..!
1/6
দার্জিলিং: পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রাম পাখি প্রেমিকদের স্বর্গরাজ্য বলে পরিচিত।উত্তরবঙ্গ মানে পর্যটকদের কাছে নানা অজানা গ্রামের অফুরন্ত ঠিকানা। উত্তরবঙ্গ জুড়ে রয়েছে সারি সারি পাহাড় জঙ্গল থেকে শুরু করে পাহাড়ি খরস্রোতা নদী যা বরাবরই মন মুগ্ধ করে পর্যটকদের। বর্তমানে শহরের ভিরবার ছেড়ে সকলেই খোলা মুক্ত আকাশে নিরিবিলি কোন অফবিট ডেস্টিনেশনে রাত্রি যাপন করতে বেশি ভালবাসে।

2/6
হাতে একটু সময় পেলেই পাহাড় প্রেমীরা ছুটে যেতে চায় পাহাড়ের কোলে।  চারিদিকে সারি সারি পাহাড়, রংবেরঙের ফুল, আকাশ জুড়ে মেঘের ভেলা আর নাম না জানা কত শত পাখির ডাক। পাহাড়ের কোলে যেন এক টুকরো স্বর্গ। বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন অজানা গ্রাম গুলির মধ্যে পাহাড় জঙ্গলে ঘেরা লাটপানচার অন্যতম। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ১০ নং জাতীয় সড়কের কালিঝরা বাজার থেকে হাতের বাঁদিকে উঠে যায় এই গ্রামের রাস্তা।

3/6
এই রাস্তায় প্রবেশের মুখেই পাহাড়ি আঁকাবাঁকা পথে দুহাত দিয়ে স্বাগত জানাবে সবুজে ঘেরা পাহাড়ি জঙ্গল তার মাঝে এই রাস্তা জুড়ে চলবে গাছের ফাঁকে রোদের ঝলকানি মাঝে মাঝে উঁকি দেবে পাহাড়ের বুক চিরে বয়ে চলা তিস্তা। পাহাড়ি এই জঙ্গল জুড়ে রয়েছে নানা পাখিদের বাস তার মধ্যে সবচেয়ে পছন্দের পাখি গ্রেট হর্নবিল বরাবরই মনমুগ্ধ করে পাখি প্রেমিকদের।

4/6
সেই অর্থেই বর্তমানে চারিদিকে জঙ্গলে ঘেরা এই গ্রামে ভিড় জমাচ্ছে পাখি প্রেমিকেরা। রং বেরঙের কতশত পাখিকে ক্যামেরায় বন্দি করতে দেশ বিদেশ থেকেও ছুটে আসে পর্যটকেরা।

5/6
পাখি প্রেমীদের কাছে পাখিদের স্বর্গরাজ্য বলে পরিচিত এই গ্রাম। এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসা এক পাখিপ্রেমী বহ্নিদীপ রয় জানান ছোট থেকেই পাখিদের প্রতি এক অন্যরকম ভালবাসা রয়েছে সেই অর্থেই পাখির টানে এখানে ছুটে আসি। পাখি স্বর্গরাজ্য বলে পরিচিত ওই গ্রামে আসলেই দেখা মেলে ইন্ডিয়ান গ্রেট হর্নবিল থেকে শুরু করে বিভিন্ন রংবেরঙের পাখির যা বরাবরই মনকে মুগ্ধ করে।

6/6
চারিদিকে প্রকৃতির মাঝে কানে ভাসে পাখিদের ডাক আর মন মুগ্ধ করা জঙ্গলে ঘেরা পাহাড়ের মাঝে অপরূপ সুন্দর এই ছোট্ট গ্রাম লাটপানচার।  শীতের ছুটিতে হাতে একটু সময় পেলে অবশ্যই ঘুরে আসুন প্রকৃতির মাঝে নিরিবিলি শান্ত পরিবেশে পাহাড়ি ছোট্ট গ্রাম থেকে, মন ভালো হয়ে যাবে। Input- Sujoy Ghosh