Reduce Cholesterol In One Month: নাছোড়বান্দা কোলেস্টেরল? সকালে সহজ এই কাজ করলেই ১ মাসে কমবে কোলেস্টেরল, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রক্তে কোলেস্টেরল বাড়া মানেই বাড়ে হৃদরোগ এবং রক্ত সংবহণ জাতীয় অসুখের ঝুঁকি! হার্ট অ্যাটাক, স্ট্রোক-এর আশঙ্কাও বহুগুণ বৃদ্ধি পায়।
আজকালকার প্রজন্ম 'ফাস্ট লাইফ'-এ অভ্যস্থ। অত্যধিক 'জাঙ্ক ফুড' খাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, এক্সারসাইজের অভাবে শরীর অকালেই অকেজো হয়ে পড়ছে। ঘরে ঘরে কোলেস্টেরলের রোগীর সংখ্যা বাড়ছে। রক্তে কোলেস্টেরল বাড়া মানেই বাড়ে হৃদরোগ এবং রক্ত সংবহণ জাতীয় অসুখের ঝুঁকি! হার্ট অ্যাটাক, স্ট্রোক-এর আশঙ্কাও বহুগুণ বৃদ্ধি পায়।
advertisement
কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা সেল মেমব্রেনে পাওয়া যায় এবং যা রক্তে পরিবাহিত হয়। স্তন্যপায়ী প্রাণীদের সেল মেমব্রেনের এটি একটি অত্যাবশ্যক উপাদান । কিন্তু রক্তে কোলেস্টেরল বাড়লেই সর্বনাশ! কাজেই শুরুতেই সাবধান হন! গবেষণায় দেখা গিয়েছে, সকালে এই ৯ টা কাজ করলে মাত্র ১ মাসে কোলেস্টেরল কমবে। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত–
advertisement
advertisement
দিন শুরু করুন পুষ্টিকর ব্রেকফাস্ট দিয়ে– সকালেস্বাস্থ্যকর প্রাতরাশ খেলে কোলেস্টেরলের মাত্রা কমে। মেনখাবার খান যাতে দ্রবণীয় ফাইবার থাকে, যেমন– ওটস আর ফল বা ব্রকোলি আর হোল গ্রেইন টোস্ট। দ্রবণীয় ফাইবার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। জার্নাল অফ দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসোয়েশন-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন ৫-১০ গ্রাম দ্রবণীয় ফাইবার খেলে এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমে ৫ শতাংশ।
advertisement
এক গ্লাস কমলালেবুর রস খান– সকালে এক গ্লাস কমলালেবুর রস কোলেস্টেরলের মাত্রা কমায়। কমলালেবুতে থাকে ফ্ল্যাভোনয়েডস যা এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। আমেরিকান জার্নাল অফ ক্লিনিকাল নিউট্রিশন-এর জার্নাল বলছে, টানা ৪ সপ্তাহ সকালে ৭৫০ মিলি কমলালেবুর রস খেলে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








