advertisement

Papaya Health Benefits: ভিটামিন, মিনারেল, ফাইবারে ঠাঁসা পেঁপে,কোলেস্টেরল-ওজন কমায়, আর কোন কোন কারণে পেঁপে খাওয়া মাস্ট? পড়ুন

Last Updated:
পেঁপের মতো উপকারী সবজি খুব কম আছে,সবথেকে বড় কথা,পেঁপের দাম সবসময়েই কম। কাঁচা এবং পাকা, দুই ধরনের পেঁপেই পুষ্টি গুণে ভরা
1/5
পেঁপে দেখে অনেক মানুষ নাক সিঁটকান! কিন্তু জানবেন,পেঁপের মতো উপকারী সবজি খুব কম আছে। শুধু কাঁচা পেঁপে নয়,পাকা পেঁপেরও গুণ অঢেল,এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার বিধান পোদ্দার। তিনি বলছেন, এই ফলে রয়েছে জরুরি কিছু ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবার। এতে মজুত একাধিক প্রোটিন হজমক্ষমতা বাড়ায়।

2/5
পেঁপেতে ফ্যাটের পরিমাণ একেবারে কম,নেই বললেই চলে। কিন্তু পেঁপের সঙ্গে যদি ক্রিম, চিজের মতো উচ্চমাত্রার ফ্যাট সম্পন্ন খাবার খান, তা হলেই মুশকিল। হজমে  সমস্যা হবে। পেট ভার, পেট ফাঁপার মতো নানা সমস্যাও দেখা দিতে পারে। পেঁপের সঙ্গে বুঝেশুনে খাবার খান।

3/5
কাঁচা পেঁপে দীর্ঘ ক্ষণ পেট ভরা রাখে। এতে ক্যালোরি কম এবং প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। এটি হজমের সমস্যা প্রতিরোধ করে এবং মলত্যাগকে সহজ করে তোলে। কাঁচা পেঁপে কোলেস্টেরল কমাতেও এক্সপার্ট।

4/5
কাঁচা পেঁপে ভিটামিন সি সমৃদ্ধ, যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল। এটি ত্বকের মৃত কোষ দূর করে, এবং কোষ মেরামত করে। দীর্ঘদিন ব্রণর সমস্যায় ভুগলে টানা এক মাস কাঁচা পেঁপে খেয়ে দেখুন। ফল পাবেন হাতেনাতে।

5/5
 পেঁপেতে থাকে ফাইবার, প্যাপেইন এনজাইম, ভিটামিন-ই। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট দেহে কোলেস্টেরলের মাত্রা কমায়। পেঁপেতে থাকা প্যারাঅক্সনেজ উৎসেচক এবং ভিটামিন সি ও ই-এর সমন্বয়ে ভাল ফল দেয়। ফলে রক্তনালিতে খারাপ কোলেস্টেরলের আস্তরণ জমতে পারে না। ডায়াবেটিকরা পাকা পেঁপে খেতে পারেন। তবে তার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।