Multivitamin Plant: 'মাল্টিভিটামিন গাছ' কোনটা জানেন? এই গাছের পাতাতে ভরা ভিটামিন A, B, C, D! বুকে জমা কফ বার করে,হজমশক্তি বাড়ায়, ওজন কমায়, কীভাবে খাবেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গাদাগাদা মাল্টিভিটামিন ট্যাবলেট নয়, খেয়ে দেখুন 'মাল্টিভিটামিন গাছ'-এর কয়েকটি পাতা! একটা পাতাতেই ভরা ভিটামিন A, B, C এবং D! কীভাবে খেলে উপকার? পড়ুন
ব্যস্ত জীবনে নাওয়া-খাওয়ার সময় নেই! সারাদিন কাজে-ঠাঁসা রুটিন! নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার আর অবকাশ নেই। ফলে শরীরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি দেখা দেয় এবং শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। অনেকেই এই ঘাটতি পূরণ করতে সাপ্লিমেন্ট খান। কিন্তু মাথায় রাখবেন, সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে! কাজেই ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে! আপনার আশপাশেই রয়েছে এমন একটি গাছ যা প্রাকৃতিকভাবে একাধিক ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারে! কোন গাছ জানেন?
advertisement
advertisement
advertisement
এই গাছটির বিশেষত্ব হল, এর পাতা প্রায় সব বয়সের মানুষই খেতে পারেন। গর্ভাবস্থায় অ্যানিমিয়ায় ভুগলেও এই পাতা খাওয়া যায়। চক্রমুনি পাতা হজমশক্তি উন্নত করে। এতে ফ্যাট ও ক্যালোরি খুব কম থাকে এবং এটি শরীরে হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপাদন বাড়ায়। এর ফলে শরীর পর্যাপ্ত পুষ্টি পায় এবং ঘনঘন খাওয়ার প্রবণতা কমায়, ফলে ওজন কমে ঝটপট।
advertisement







