advertisement

Maha Shivratri Fasting Tips: হাই সুগারে শরীর ঝাঁঝরা? তবুও মহাশিবরাত্রির উপোস করবেন? খবরদার করবেন না এই ভুল, না হলেই বড় বিপদ! রইল চিকিৎসকের পরামর্শ

Last Updated:
Maha Shivratri Fasting for Diabetics: ডায়াবেটিস রোগীদের মহাশিবরাত্রির উপোস করার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা এবং ডিহাইড্রেশন এড়াতে কী কী নিয়ম মানবেন? জানুন চিকিৎসকের পরামর্শ
1/5
রবিবার দেশের অগণিত মহাদেবের ভক্ত সারাদিন ধরে উপোস করবেন। তারপর শিবের মাথায় জল ঢেলে মুখে তুলবেন খাবার। আর সেই তালিকায় অসংখ্য ডায়াবেটিস রোগীও থাকবেন। কিন্তু ডায়াবেটিস রোগীরা কিছু নিয়ম মেনে চলুন।

2/5
প্রখ্যাত চিকিৎসক ডাঃ অভিক দাস জানিয়েছেন, উপোস করে সুস্থ থাকতে বার বার জল খেতে হবে। জল খেলে পেট ভর্তিও থাকবে আর খিদেও কম পাবে। ডিহাইড্রেশন হলে শরীর ঝিমিয়ে পড়ে, কাজ করতে ভাল লাগে না। বার বার জল খেলে এমনটা হবে না। তাই উপোসের মাঝে জলের পাশাপাশি দুধ, ঘোল খাওয়া যেতেই পারে। ডাবের জল কিংবা আখের রসও দারুণ উপকারী।

3/5
ভাজাভুজি, তৈলাক্ত বা মশলাদার কোনও খাবার খেয়ে উপোস ভাঙবেন না। সারা দিন খাবার ও জলের অভাবে শরীরে ডিহাইড্রেশন হয়। তার উপর অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খেলে শরীর আরও জল টানবে। শরীরে অস্বস্তিবোধ হবে। উপোস ভাঙার পর সবচেয়ে বেশি প্রয়োজন জল খাওয়া। তাই অল্প অল্প জল খেতে থাকুন।

4/5
ব্রত ভাঙার পর খাবারে তেল-মশলা এড়িয়ে চলাই ভাল। সাবুদানার খিচুড়ি, সেদ্ধ সবজি, দই, টাটকা ফল, সুপ এবং সাদা কুমড়োর তরকারি স্বাস্থ্যের জন্য উপকারী। উপোস করলে পর্যাপ্ত ঘুম যাতে হয় সে দিকে নজর রাখুন। আগের রাতে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমোন। ঘুম সম্পূর্ণ হলে খিদে কম পাবে, শরীরও চাঙ্গা থাকবে।

5/5
ডায়াবিটিস রোগীদের সাধারণত দুই ধরনের ওষুধ দেওয়া হয়। প্রথম ধরনের ওষুধ প্যানক্রিয়াসকে উদ্দীপ্ত করে বেশি পরিমাণে ইনসুলিন বের করে। দ্বিতীয় ধরনের ওষুধ শরীরে উপস্থিত ইনসুলিন হরমোনকেই ঠিকমতো কাজে লাগায়। আর উপোস করলে সমস্যা তৈরি করতে পারে প্রথম ধরনের ওষুধ। এই ওষুধ বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করে। কিন্তু পেটে এক ফোঁটাও খাবার থাকে না। যার ফলে সুগার ফল করতে পারে। তাই একান্তই উপোস করতে হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের ডোজে বদল আনতে হবে।