সুরক্ষিত যৌনজীবনের জন্য কন্ডোম ব্যবহার যথাযত ৷ কিন্তু সঠিকভাবে কন্ডোম ব্যবহার করছেন কিনা জানা আছে ? কন্ডোমের উপকারিতা জানা রয়েছে সকলের ৷ তবে কোন কন্ডোম আপনার জন্য, সে বিষয় হয়ত কোনদিনই ভাবেননি ৷ বিভিন্ন বিজ্ঞাপন দেখেই কিনে নিয়েছেন পছন্দ মত ব্র্যান্ড ৷ কিন্তু কন্ডোম ব্যবহারের ক্ষেত্রেই কিছু হ্যাঁ বা না থাকে ৷ সব কন্ডোম সবার জন্য নয় ৷ Photo Courtesy: Pixabay
স্মল ফিট, রেগুলার ফিট, লার্জ ফিট ৷ এই তিনটি মাপের কন্ডোম বাজারে রয়েছে ৷ চেহারার মাপ দেখে যেমন জামা কাপড় কেনে, কন্ডোমও তেমন মাপ দেখেই কিনতে হয় ৷ যেহেতু সেক্স এডুকেশন নিয়ে দেশে বিশেষ আলোকপাত করা হয় না , তাই বেশ কিছু ক্ষেত্রে চলে ট্রায়েল অ্যান্ড এরারের ব্যবহার ৷ কন্ডোম ব্যবহারও তেমনই একটি ব্যাপার ৷ প্রথমেই জানতে হবে কোন সাইজের কন্ডোমে আপনি সচ্ছ্বন্দবোধ করবেন ৷ আপনার পুরুষাঙ্গের মাপের সঙ্গে মানানসই মাপই কিনুন না হলে ছোট বা বড় হতে পারে ৷ ছোট হলে মিলেনর সময় তা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ৷ বড় হলে তা আলগা হতে পারে ৷ Photo Courtesy: Pixabay
কন্ডোম কেনার সময় মাথায় রাখতে হবে কন্ডোমটি কিসের তৈরি ৷ সিলিকন, পলিউথারিন বা ল্যাটেক্স নানা উপাদানেই তৈরি হতে পারে কন্ডোম ৷ কিন্তু এই উপাদানগুলি আপনার শরীরে কোন রকম সমস্যা তৈরি করে না তো ? সাবধান থাকুন ৷ কন্ডোম থেকে অ্যালার্জি না হয় ৷ লুবরিকেশনের ওপরও জোর দেওয়া হয় ৷ কারণ এরফলেও যৌনসুখের মাত্রা কয়েকগুণ বেড়ে যায় ৷ বিশেষজ্ঞদের মতে সিলিকন ভিত্তিক লুবরিকেন্ট বা ওয়াটার বেসড লুবরিকেন্ট ব্যবহারই ভাল ৷ কারণ তেলতেলে বা জেলি লুবরিকেন্ট ছিড়ে যেতে পারে তাড়াতাড়ি ৷ Photo Courtesy: Pixabay









