Skin Care: কনকনে শীতেও আয়নার মতো উজ্জ্বল ত্বক! ব্রণ-দাগের চির ছুটি, ঘরোয়া এই ট্রিকেই বাজিমাত
- Reported by:Trending Desk
- trending-desk
- Published by:Shubhagata Dey
Last Updated:
Winter Skin Care Routine:: নিম্নমুখী তাপমাত্রার পারদ আর শুষ্ক বাতাসের কারণে মুখের ত্বক থেকে আর্দ্রতা ও ন্যাচারাল অয়েল গায়েব হয়ে যায়, যার কারণে ত্বক শুষ্ক, নিস্তেজ ও ড্যামেজড হতে শুরু করে।
*প্রচণ্ড ঠান্ডায় ত্বকের যত্ন নেওয়া একটি বড়সড় চ্যালেঞ্জ। এই সময় নিম্নমুখী তাপমাত্রার পারদ আর শুষ্ক বাতাসের কারণে মুখের ত্বক থেকে আর্দ্রতা ও ন্যাচারাল অয়েল গায়েব হয়ে যায়, যার কারণে ত্বক শুষ্ক, নিস্তেজ ও ড্যামেজড হতে শুরু করে। আর মুখের ত্বকের শোচনীয় অবস্থার কারণে পার্টি কিংবা কোনও অনুষ্ঠানে যাওয়ার আত্মবিশ্বাস হারিয়ে যেতে পারে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
*চালের গুঁড়ো এবং দইয়ের ফেস প্যাক: এই ফেসপ্যাকটি ত্বকে পুষ্টি জোগায় এবং ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনার ক্ষেত্রেও দুর্দান্ত। একটি পাত্রে ২ চামচ চালের গুঁড়ো নিতে হবে, ২ চামচ তাজা দই মেশাতে হবে। এর পর দুটো উপকরণই ভাল করে মিশিয়ে নিতে হবে। প্রথমে চালের গুঁড়ো আর দইয়ের এই মিশ্রণটি মুখে লাগিয়ে নিতে হবে। এটি ১৫ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে শুকোনোর জন্য অপেক্ষা করতে হবে। এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। ফাইল ছবি।
advertisement
*চালের গুঁড়ো, দই, গ্লিসারিন এবং মধুর ফেসপ্যাক: এই ফেসপ্যাকটি ত্বককে গভীর ভাবে ময়েশ্চারাইজ করে এবং নিস্তেজ ত্বকে আনে জেল্লা। প্রথমে ২ চামচ চালের গুঁড়ো নিতে হবে, তার মধ্যে ২ চামচ টক দই, ২ ফোঁটা গ্লিসারিন এবং ১ চামচ মধু মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণ মুখে লাগিয়ে নিতে হবে।এরপর ১৫ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে ফেলুন। ফাইল ছবি।
advertisement
*Local18-এর সঙ্গে আলাপচারিতার কালে সৌন্দর্য বিশেষজ্ঞ আরজু খান বলেন যে, শীতে ত্বকের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ঘরে তৈরি ফেসপ্যাক শীতকালে ত্বকে পুষ্টি জোগানোর জন্য একটি নিরাপদ এবং কার্যকর উপায়। এই ফেসপ্যাকগুলি সপ্তাহে অন্তত তিন বার ব্যবহার করতে হবে। এর নিয়মিত ব্যবহারে এক সপ্তাহের মধ্যে ত্বকের উন্নতি দেখা দিতে শুরু করবে। এছাড়াও সারা দিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এবং ত্বককে হাইড্রেটেড রাখতে হবে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement








