Desi Chicken Vs Broiler: ব্রয়লার চিকেন খাওয়া ভাল না দেশি মুরগি? কোনটায় উপকার বেশি? কোনটায় ক্ষতি? জানাচ্ছেন চিকিৎসক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সাধ্যের মধ্যে পুষ্টির ভাণ্ডার চিকেনে। কচিকাঁচারাও চিকেন দিলেই খুশ! কিন্তু দেশি মুরগির মাংস খাবেন না ব্রয়লার চিকেন? কোনটায় স্বাস্থ্যঝুঁকি আছে? কোনটায় বা বেশি উপকার? সব কৌতূহল ও ভ্রান্ত ধারণা মেটালেন চিকিৎসক
ব্রয়লার মুরগি খাওয়া ভাল না দেশি মুরগি? ব্রয়লার মুরগি খেলে কি স্বাস্থ্যঝুঁকি বাড়ে? জানাচ্ছেন চিকিৎসক! ব্রয়লার মুরগি হল এমন এক ধরনের মুরগি যা মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। সাধারণত ব্রয়লার মুরগি ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই বিক্রির উপযোগী হয়ে ওঠে। এদের দ্রুত পেশি বৃদ্ধির জন্য বিশেষভাবে প্রস্তুত করা খাবার দেওয়া হয়। এবার প্রশ্ন হল, ব্রয়লার মুরগি আদৌ খাওয়া উচিৎ কি না? জানাচ্ছেন,গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. পালানিয়াপ্পান মানিক্কম--
advertisement
advertisement
‘দ্য ইন্টারন্যাশনাল’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের মতে, ব্রয়লার মুরগির দ্রুত বৃদ্ধির পিছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথমত, বহু বছরের সিলেক্টিভ ব্রিডিং (নির্বাচিত প্রজনন) এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত পুষ্টি, তাপমাত্রা ও রোগ ব্যবস্থাপনা। সহজভাবে বললে, যেসব ছানা স্বাভাবিকভাবে দ্রুত বৃদ্ধি পায়, সেগুলোকেই বারবার প্রজননের মাধ্যমে নির্দিষ্ট ব্রিড হিসেবে গড়ে তোলা হয়। জেনেটিক পরিবর্তন বা হরমোন প্রয়োগের ফলে নয়, উন্নত ব্রিড ও উন্নত পরিচর্যার দ্বারাই এটা সম্ভব করা হয়।
advertisement
ব্রয়লার মুরগি ও দেশি মুরগির মধ্যে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে। ব্রয়লার মুরগিকে মেপে খাবার দেওয়া হয়, তারা বেশি চলাফেরা করে না। ফলে তারা দ্রুত বেড়ে ওঠে। ব্রয়লার মুরগির বুকের মাংস বেশি হয়, মাংস নরম হয় এবং চর্বির পরিমাণ সামান্য বেশি থাকে।অন্যদিকে, দেশি মুরগি ধীরে ধীরে বেড়ে ওঠে। তাই তাদের মাংস তুলনামূলক শক্ত, গাঢ় রঙের এবং স্বাদ বেশি।
advertisement
ইন্টারন্যাশনাল জার্নাল অব ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিমাল হাসব্যান্ড্রি (২০২৪)–এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, দেশি মুরগির মাংসে মোট চর্বি ও স্যাচুরেটেড ফ্যাট সামান্য কম থাকে। লোহা, জিঙ্ক ও বি-গ্রুপ ভিটামিনের মতো মাইক্রোনিউট্রিয়েন্ট তুলনামূলকভাবে বেশি থাকে। ফলে হৃদরোগ বা উচ্চ কোলেস্টেরলে আক্রান্তদের ক্ষেত্রে এই মাংস উপকারী।
advertisement
তবে ডা. পালানিয়াপ্পান মানিক্কম বলেন, দেশি মুরগি কোনও জাদুকরী সুপারফুড নয়, আর ব্রয়লার মুরগিও কোনও বিষ নয়।গবেষণায় মুরগির মাংসকে একটি লিন প্রোটিন বা কম চর্বিযুক্ত প্রোটিন হিসেবে ধরা হয়। একটি সিস্টেম্যাটিক রিভিউ ও মেটা-অ্যানালাইসিসে দেখা গেছে, বেশি পরিমাণে পোলট্রি মুরগি খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে না, কমেও না।






