Health Tips : বাজারে দেখেও এই ফলটি কেনেন না? বহু বড় রোগের যম! কমে যাবে চুল পড়াও
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:Suman Biswas
Last Updated:
Grapes Health Benifits : হোমিওপ্যাথি চিকিৎসক রঞ্জিত দত্ত জানান, "কালো আঙুরে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে।''
শীতকাল আসা মানেই কালো আঙুরের মরশুম। বাচ্চা থেকে বড়, সকলেই আঙুর খেতে ভালবাসেন। সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু ফলের মধ্যে আঙুর অন্যতম। দাম বেশ অনেকটাই বেশি। কিন্তু তবু, এই কালো আঙুরের চাহিদা তুঙ্গে। প্রশ্ন হল, দাম বেশি দিয়েও কেন কালো আঙুর কেনে মানুষ? এর মধ্যে রয়েছে হাজারো স্বাস্থ্য উপকারিতা। চিকিৎসকদের মতে কালো আঙুরে অন্যান্য আঙুরের তুলনায় বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা পলিফেনলের আকারে উপস্থিত থাকে। (প্রতিবেদন: সুস্মিতা গোস্বামী)
advertisement
advertisement
advertisement
advertisement









