advertisement

Bengali Sweets: ৫ টাকায় শুরু, ২০০০ টাকায় শেষ! দোগাছিয়ার দোল মেলায় বিশালাকার মিষ্টিকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় 

Last Updated:
Bengali Sweets: পাঁচ টাকা থেকে শুরু, আর দাম গিয়ে ঠেকছে দু’হাজারে! শুধু দাম নয়, সাইজেও তাক লাগানো।এমনই চমক নিয়ে প্রতি বছর বসে পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়ার প্রায় পাঁচশো বছরের ঐতিহ্যবাহী দোল উৎসবের মেলা।
1/5
পাঁচ টাকা থেকে শুরু, আর দাম গিয়ে ঠেকছে দু’হাজারে! শুধু দাম নয়, সাইজেও তাক লাগানো।এমনই চমক নিয়ে প্রতি বছর বসে পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়ার প্রায় পাঁচশো বছরের ঐতিহ্যবাহী দোল উৎসবের মেলা। স্থানীয় মানুষের কাছে এই মেলার আরেক নাম এখন ‘মিষ্টি মেলা’। চারদিন ধরে চলা এই উৎসবকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ, আর ভিড় জমে হাজার হাজার মানুষের।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

2/5
দোল উৎসবকে কেন্দ্র করে বসা এই মেলায় থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত ও গ্রামীণ আনন্দের আয়োজন। তবে সবকিছুকে ছাপিয়ে প্রধান আকর্ষণ হয়ে ওঠে বিশালাকৃতির মিষ্টি। আকারে বড়, স্বাদে অনন্য এই মিষ্টিই এখন দোগাছিয়ার মেলার পরিচয় বহন করছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

3/5
স্থানীয় মিষ্টি ব্যবসায়ীরা জানান, আড়াই থেকে তিন কেজি ছানা দিয়ে তৈরি করা হয় একেকটি বিশেষ মিষ্টি। তৈরি হওয়ার পর তার ওজন দাঁড়ায় প্রায় ৬ থেকে ৭ কেজি পর্যন্ত। এমন বিশাল মিষ্টি দেখতে যেমন অবাক লাগে, তেমনি স্বাদও টানে দূরদূরান্তের মানুষকে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

4/5
এই মিষ্টির দামও সাইজ অনুযায়ী বাড়তে থাকে। ছোট মিষ্টি যেখানে ৫ টাকা থেকেই শুরু, সেখানে বড় সাইজের মিষ্টির দাম ৫০০, ১০০০, ১৫০০ পেরিয়ে পৌঁছে যায় ২০০০ টাকা পর্যন্ত। অনেকেই দোকানের সামনে দাঁড়িয়েই এই মিষ্টির স্বাদ নিচ্ছেন, আবার কেউ বাড়ির জন্য প্যাক করে নিয়ে যাচ্ছেন স্মৃতি আর স্বাদের অংশ হিসেবে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

5/5
মিষ্টি বিক্রেতা বাসুদেব ঘোষ জানান, শুধু স্বাদ নয় এই বিশাল আকারের মিষ্টির মধ্যেই লুকিয়ে রয়েছে দোগাছিয়ার বহু বছরের ঐতিহ্য। আমাদেরও ভালই বিক্রিবাটা হয়। তাই প্রতিবছর দোল এলেই এই ‘মিষ্টি মেলা’ ঘিরে তৈরি হয় আলাদা উত্তেজনা, আর মানুষ ছুটে আসেন এই অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী