advertisement

Colombian Air Force Plane Crash: উড়ানের কিছু ক্ষণ পরই পেরুর সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে ভেঙে পড়ল কলম্বিয়ার বায়ুসেনার বিমান, নিহত কমপক্ষে ৩৪ সৈন্য, আহত ৮০ জনেরও বেশি

Last Updated:

Colombian Air Force Plane Crash: প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, পেরু সীমান্তে দক্ষিণ আমাজন অঞ্চলের পুয়ের্তো লেগুইজামোর কাছে ১১০ জন সৈন্য-সহ কলম্বিয়ার বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

পুয়ের্তো লেগুইজামো থেকে উড়ান শুরু হওয়ার কিছু ক্ষণ পরই হারকিউলিস বিমানটি বিধ্বস্ত হয়
পুয়ের্তো লেগুইজামো থেকে উড়ান শুরু হওয়ার কিছু ক্ষণ পরই হারকিউলিস বিমানটি বিধ্বস্ত হয়
বোগোটা: বিধ্বংসী বিমান দুর্ঘটনায় নিহত হলেন কলম্বিয়ার বায়ুসেনার কমপক্ষে ৩৪ জন সৈন্য। সোমবার পুয়ের্তো লেগুইজামোর কাছে উড়ান শুরু হওয়ার কিছু ক্ষণ পরই ১২৫ জন সৈন্য বহনকারী কলম্বিয়ান বিমান বাহিনীর ওই বিমানটি ভেঙে পড়ে। আহত ৮০ জনেরও বেশি। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজের সংবাদ সংস্থায় জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে যখন লকহিড মার্টিন হারকিউলিস সি-১৩০ বিমানটি সশস্ত্র বাহিনীর সৈন্যদের পরিবহণ করার সময় কলম্বিয়ার দক্ষিণ অংশের আমাজন অঞ্চলের পেরু সীমান্তবর্তী পুয়ের্তো লেগুইজামো এলাকা দিয়ে উড়ে যাচ্ছিল। পুয়ের্তো লেগুইজামো থেকে উড়ান শুরু হওয়ার কিছু ক্ষণ পরই হারকিউলিস বিমানটি বিধ্বস্ত হয়।
আঞ্চলিক গভর্নর জন গ্যাব্রিয়েল মলিনা একটি ভিডিও বিবৃতিতে জানিয়েছেন যে তদন্তকারীরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। এই ঘটনার পর রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ট্যুইটারে একটি পোস্টে বলেছেন, সামরিক বা অসামরিক বা প্রশাসনিক কর্মকর্তারা এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে না পারলে তাঁদের অপসারণ করা হবে। 
ইকুয়েডর ও ভেনিজুয়েলা সরকার এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সাম্প্রতিক সময়ে এই সমস্যাসঙ্কুল সীমান্ত এলাকায় ব্যাপক সামরিক তৎপরতা দেখা গিয়েছে। কারণ কলম্বিয়া ও ইকুয়েডরের সেনাবাহিনী মাদক পাচারকারী চক্র ও জঙ্গিদের প্রতিহত করার চেষ্টা করছে।
advertisement
advertisement
আরও পড়ুন : যুদ্ধের মূল্য! হরমুজ প্রণালী পারাপারের জন্য জাহাজগুলির উপর ১৮ কোটি টাকারও বেশি কর আরোপ ইরানের
এক মাসেরও কম সময়ের মধ্যে দক্ষিণ আমেরিকায় সি-১৩০ হারকিউলিস বিমানের এটি দ্বিতীয় দুর্ঘটনা। গত ২৭ ফেব্রুয়ারি লা পাজের কাছে অবতরণের সময় ব্যাঙ্কনোট বহনকারী বলিভিয়ার একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Colombian Air Force Plane Crash: উড়ানের কিছু ক্ষণ পরই পেরুর সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে ভেঙে পড়ল কলম্বিয়ার বায়ুসেনার বিমান, নিহত কমপক্ষে ৩৪ সৈন্য, আহত ৮০ জনেরও বেশি
Next Article
advertisement
Supreme Court: একদিকে এসআইআর মামলা, অন্যদিকে আইপ্যাক...আজ সুপ্রিম কোর্টে রাজ্যের জোড়া মামলার শুনানি
একদিকে এসআইআর মামলা, অন্যদিকে আইপ্যাক...আজ সুপ্রিম কোর্টে রাজ্যের জোড়া মামলার শুনানি
  • আজ রাজ্যের জোযা মামলার শুনানি সুপ্রিম কোর্টে

  • আজ এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

  • পাশাপাশি, আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানিও রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement