advertisement

Baby Drumstick Moringa Health Benefits: দামি মনে হলেও অ্যান্টি-পক্স কচি সজনে কিনে খান, ওজন রুখে দেয় এই সবজি! উপকারের তালিকা জানুন

Last Updated:
Baby Drumstick Moringa Health Benefits: বসন্তের শেষ দিকে বাজারে ওঠে কচি সজনে ডাঁটা। অল্প সময়ের মরসুমি সবজি হল এই কচি সজনে। খেতে যেমন স্বাদের, উপকার শুনলে তো চোখ কপালে উঠবে।
1/8
সারা বছরই আজকাল সজনে ডাঁটা পাওয়া যায় বাজারে। তবে বসন্তের সময়েই মূলত মেলে কচি সজনে। দাম একটু বেশি মনে হলেও, বছরের কয়েকটা দিন এই সবজি কিনে খান। এককথায় 'সুপারফুড' সজনে ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন, খনিজ, উদ্ভিজ্জ যৌগের ভান্ডার।

2/8
বসন্তের শুরুতে পাওয়া যায় সজনে ফুল। যা তার পরে আর সারা বছরে সে ভাবে পাওয়া যায় না। ঠিক তেমনই এক অল্প সময়ের মরসুমি সবজি হল কচি সজনে ডাঁটা। বসন্তের শেষ দিকে বাজারে ওঠে ওই কচি সজনে ডাঁটা।

3/8
নরম, হিলহিলে সরু সজনে ডাঁটাও ফাল্গুনের শেষ আর চৈত্রের শুরুর ক’টি দিন ছাড়া আর পাওয়া সম্ভব নয়। কারণ এক মাসের মধ্যেই ওই ডাঁটা পেকে যাবে। তার পরে আবার এক বছরের অপেক্ষা!

4/8
চিকিৎসক রুদ্রজিৎ পালের মতে, আবহাওয়া বদলের সময়ে যখন চারপাশে জ্বর, ঠান্ডা লাগা, হাঁচি-কাশির পাশাপাশি আরও নানা রকম রোগ বাড়ে, তখন মরসুমি শাকসবজিকেই প্রাকৃতিক নিরাময়ের উপায় বলে মানেন অনেকে।

5/8
চিকেন পক্স থেকে মুক্তি নয়, বরং এই রোগ হলে কচি সজনে খাওয়া উচিত। শরীরের রোগ প্রতিরোধ বাড়াতে সুবিধে হয়।

6/8
অ্যান্টি-অক্সিডেন্টে ভরা সজনে ডাঁটায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানও। যা রোগব্যাধির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি রাখে শরীরকে। তাই মরসুমি সবজি বেশি করে খাওয়ার কথা বলেন চিকিৎসকেরাও।

7/8
অনেকেই ডাঁটা খেতে পারেন না। কিন্তু সজনের ডাঁটার উপকারিতা অনেক। ডাঁটা চচ্চড়ি রান্না করলে তার সঙ্গে অল্প সর্ষে বাটা বা পোস্ত বাটা মিশিয়ে দিলেই পদের স্বাদ অনেক বেড়ে যাবে। অথচ খাবারের ক্যালোরি খুব বাড়বে না।

8/8
ওজন কমানোর জন্য শসা, পুদিনা, লেবু, আদা বা অন্যান্য উপকরণ দিয়ে ডিটক্স ওয়াটার বানান? তা হলে এ বার থেকে সেই জলে পুদিনার সঙ্গে সজনেপাতা মেশান অথবা সজনে গুঁড়ো ঢেলে দিন। এতে ওজন দ্রুত কমতে পারে।