advertisement

Arsenic In Rice: 'আর্সেনিক' মেশানো চালে বাড়ছে ক্যানসারের ঝুঁকি,বিকল করছে লিভার-হার্ট, কীভাবে চাল থেকে আর্সেনিক দূর করবেন? পড়ুন

Last Updated:
অনেক ক্ষেত্রেই মাটির মাধ্যমে চালের মধ্যে মিশে যায় আর্সেনিক। এই আর্সেনিক নানা জটিল-কঠিন রোগের জন্য দায়ী। ত্বক, ফুসফুস, মূত্রাশয়, লিভার এবং কিডনি ক্যানসারের ঝুঁকি বাড়ায় আর্সেনিক, বিকল করে হার্ট, লিভার! কীভাবে চাল থেকে আর্সেনিক দূর করবেন? জেনে নিন পদ্ধতি
1/6
দোকানে ঝকঝকে প্যাকেটে যে চাল বিক্রি হয়, তা ফসল কাটার পর অনেক ধরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এর মধ্যে রয়েছে চাল শুকানো, খোসা ছাড়ানো, মিলিং, পুষ্টি সমৃদ্ধ করা এবং প্যাকেজিং। উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে মিলিং পর্যন্ত নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। সবথেকে ভয়ের বিষয় হল, মাটির মাধ্যমে চালে আর্সেনিক দূষণ হয়। এই আর্সেনিক শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক।

2/6
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং অন্যান্য গবেষণায় দেখা গিয়েছে, আর্সেনিক ত্বক, ফুসফুস, মূত্রাশয়, লিভার এবং কিডনি ক্যানসারের ঝুঁকি বাড়ায়। আর্সেনিকের তীব্র বিষক্রিয়ায় বমি বমি ভাব, বমি, ডায়েরিয়া ও পেটে তীব্র ব্যথা হতে পারে। আর্সেনিকের প্রভাবে হৃদরোগ, রক্তনালীর সমস্যা, যকৃতের ক্ষতি এবং গ্যাংগ্রিন হতে পারে। কাজেই, ভাত করার আগে চাল সঠিকভাবে পরিষ্কার করতেই হবে। কীভাবে ধুলে চাল থেকে আর্সেনিক দূর হয়?

3/6
প্রথমেই একটি বড় পাত্রে চাল নিয়ে কলের জলে ধুয়ে নিন। অন্তত পাঁচ মিনিট জল বদল করে করে চাল ধুতে হবে।

4/6
চাল ভাল করে ধোয়া হয়ে গেলে অন্তত কুড়ি মিনিট জলে ভিজিয়ে রাখুন। এতে চালের নোংরা ও রাসায়নিক অনেকটাই বেরিয়ে যাবে। এবার ওই চাল ধোয়া জল ফেলে দিয়ে আরও দু’-তিনবার ধুয়ে নিন। এতে চাল অন্তত ৮০ শতাংশ পরিষ্কার হয়ে যাবে।

5/6
গবেষণায় দেখা গিয়েছে, মিনিট দশেকের জন্যে ধুয়ে রাখা চাল আঁচে বসিয়ে, আধসেদ্ধ অবস্থায় জল ফেলে দিলে চাল ৭৫ ভাগ আর্সেনিক মুক্ত হয়ে যায়।

6/6
ভাত ভাল করে টগবগিয়ে ফোটান। খাবার আগে পুরো মাড়টাই ফেলে দিন। এতে চালে যদি আর্সেনিক থাকে তা মাড়ের সঙ্গে বেরিয়ে যাবে।