advertisement

রেকর্ড ভাঙা শীত! জাঁকিয়ে আসছে ঠান্ডা, আগামিকাল থেকেই হুহু করে নামবে তাপমাত্রা

Last Updated:
শেষ কয়েক দশকে এমন নজির নেই ৷ শীঘ্রই জাঁকিয়ে হাড়কাঁপানো ঠান্ডা পড়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের ৷
1/4
শেষ কয়েক দশকে এমন নজির নেই ৷ দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বইছে উত্তরে হাওয়া ৷ বাঙালির প্রিয় মাফলার, সোয়েটার, মাঙ্কি টুপি নভেম্বরেই নিচ্ছে মুখ দেখানোর প্রস্তুতি ৷ অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে হাজির শীতের আমেজ ৷ এবার নভেম্বরের প্রথম সপ্তাহেই কমতে শুরু করল তাপমাত্রা ৷ শীঘ্রই জাঁকিয়ে হাড়কাপানো ঠান্ডা পড়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের ৷প্রতীকী ছবি৷

2/4
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে পারদপতন ৷ এক ধাক্কায় কমতে পারে তাপমাত্রা ৷ ভোরে ও রাতের দিকে শিরশিরে কাঁপুনি ধরাবে শীতের অনুভূতি ৷

3/4
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রা নেমে যেতে পারে কুড়ি ডিগ্রির নিচে।  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকেই ধীরে ধীরে নামবে তাপমাত্রা ৷ মঙ্গলবার সকালেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল শহর ও শহরতলি ৷ আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রী ।

4/4
৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমবে তাপমাত্রা ৷ তবে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷