West Bengal Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
IMD West Bengal Weather Update Today: দক্ষিণবঙ্গে আগামী দুই দিন একই রকম থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ। বেলায় সেই আমেজ উধাও। ১ মার্চ থেকে বাড়বে তাপমাত্রা।
গত কয়েক দিন দক্ষিণবঙ্গে পারদ ছিল ঊর্ধ্বমুখী। তবে মঙ্গলবারের বৃষ্টির পর পারদ কিছুটা নামে। বেশ কয়েক জায়গায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল। তবে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে তাপমাত্রার পারদ নিম্নগামী হবে না, মত আবহাওয়াবিদদের। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে।
advertisement
উত্তরবঙ্গেও আবহাওয়া বদলের সম্ভাবনা কম। হাওয়া অফিস জানিয়েছে, এবার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সকালের দিকে দৃশ্যমানতা উত্তরের প্রায় সব জেলাতেই কিছুটা কম থাকতে পারে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হচ্ছে না। তার পরের তিন দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
মঙ্গলবার ভোরে বৃষ্টির জেরে আবার হালকা শীতের আমেজ ফিরেছে। গত কয়েক দিন গরম কিছুটা বেড়েছিল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস টপকে গিয়েছিল। তবে কিছুক্ষণের বৃষ্টি সেই তাপমাত্রার পারদ ২০ ডিগ্রির নীচে নামিয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ‘স্বস্তি’ সাময়িক। আগামী তিন-চার দিন আবহাওয়ার তেমন পরিবর্তন না-হলেও, তার পরে তাপমাত্রার পারদ অন্তত ২-৩ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে আগামী দুই দিন একই রকম থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ। বেলায় সেই আমেজ উধাও। ১ মার্চ থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় ২২/২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে রাতের পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পয়লা মার্চ থেকে। সর্বোচ্চ তাপমাত্রা ও ক্রমশ বাড়বে।







