advertisement

Weather Update: আজ থেকেই আবহাওয়ার সুর বদল! মাঝে আর কটা মাত্র দিন, তার পরেই ঝেঁপে নামবে বৃষ্টি

Last Updated:
উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আর অন্যদিকে উত্তর-পশ্চিমের শুকনো বাতাস ও গরম বাতাস। এই দুইয়ের সংস্পর্শে বা সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
1/15
আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। একদিকে তাপপ্রবাহ চলবে অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও কতটা স্বস্তি মিলবে তা নিয়ে অবশ্য সন্দেহে আবহাওয়াবিদরা।

2/15
উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গে। আর অন্যদিকে উত্তর-পশ্চিমের শুকনো বাতাসও গরম বাতাস। এই দুইয়ের সংস্পর্শে বা সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পশ্চিমি ঝঞ্ঝা পেরচ্ছে৷ আর সেই কারণেই বৃষ্টি পার্বত্য এলাকায়।

3/15
আজ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আজ চরম তাপপ্রবাহের পরিস্থিতি।

4/15
আজকে ও উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পুবের দিকের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বেলা বাড়লে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।

5/15
আজও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। শনিবার শুধুমাত্র পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। মূলত, পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি।

6/15
আবার, শনিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সতর্কতা থাকবে না।

7/15
রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া বইবে৷ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

8/15
উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দার্জিলিং, কালিম্পং-এ শিলাবৃষ্টি হচ্ছে।  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। একসঙ্গে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

9/15
শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মালদা এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

10/15
কলকাতায় রবিবার এবং সোমবার দুদিনই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু বৃষ্টি নয়, দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে কিছুক্ষণের জন্যই এই বৃষ্টি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

11/15
এই বৃষ্টিতে পুরোপুরি স্বস্তি না এলেও এপ্রিল মাসের প্রথম দিন বৃষ্টির পর কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ৷ বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

12/15
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ২৪ ঘণ্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১৯ শতাংশ থেকে ৮৬ শতাংশ ছিল। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

13/15
আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি হবে ছত্তীসগড়ে। সোমবার ছত্তীসগড়, কেরলে বৃষ্টি এবং ধমকা ঝোড়ো হওয়ার সতর্কতা।

14/15
আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। তারপর থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে । চারদিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

15/15
আগামী দুদিন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না মধ্য ভারতের রাজ্যগুলিতে। তারপর থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ও একইভাবে পরবর্তী দুদিন তাপমাত্রার কোনও হেরফের নেই। তারপর থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।