West Bengal SIR Final List: প্রকাশ হয়ে গেল SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা! অনলাইনে কী ভাবে খুঁজবেন নাম, জানুন Step Wise
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ধীরে ধীরেজেলায় প্রকাশ হতে শুরু করেছে চূড়ান্ত ভোটার তালিকা৷ কীভাবে খুঁজবেন নাম? জেনে নিন প্রতিটি স্টেপ ধরে ধরে৷
advertisement
advertisement
আরও একটি ওয়েবসাইটে দেখতে পারবেন নাম৷ সেটি হল voters.eci.gov.in ও electoralsearch.eci.gov.in। দু’টি সাইটেই ভোটাররা নিজেদের এপিক নম্বর (EPIC Number) ও ইলেক্টোরাল রোল ব্যবহার করে তালিকায় নাম রয়েছে কি না, তা যাচাই করতে পারবেন। পাশাপাশি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এও পাওয়া যাবে তালিকা।
advertisement
প্রথমে electoralsearch.eci.gov.in-এ গিয়ে এপিক নম্বর দিয়ে সার্চ করতে হবে। এপিক নম্বর না থাকলে ফোন নম্বর, মা-বাবার নাম দিয়ে সার্চ করতে পারেন৷ যদি এর কিছুই না থাকে তাহলে voters.eci.gov.in-এ গিয়ে ইলেক্টোরাল রোল ডাউনলোড করতে হবে। নিজের পোলিং বুথে নাম খুঁজতে পারেন। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে কি না, তা অফলাইনেও জানতে পারবেন। তার জন্য কমিশন নির্ধারিত সরকারি অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনে যেতে হবে।
advertisement
শনিবার ৭ কোটি ৮ লক্ষের নাম থাকবে এসআইআর এর চূড়ান্ত তালিকায়৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশের পর অনলাইন ও অফলাইন- দু’ভাবেই দেখে নেওয়া যাবে নিজের নাম। দুপুর তিনটের মধ্যে জেলাশাসকদের কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলেছে নির্বাচন কমিশন। সেইমতো পূর্ণাঙ্গ তালিকা দুপুর তিনটের মধ্যেই সমস্ত রাজনৈতিক দল ও বুথে বুথে টাঙিয়ে নিতে হবে। তারপর কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। ইতিমধ্যেই ছাপানোর কাজ শেষ। জাতীয় নির্বাচন কমিশনের থেকে সবুজ সংকেত এলেই সেই তালিকা আপলোড করার কাজ শুরু করা হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।









