Indian Railways: চলতি সপ্তাহে প্রচুর ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়! দেখুন তালিকা, না জানলে বিপদে পড়বেন
- Reported by:KOUSHIK ADHIKARY
- Published by:Suman Biswas
Last Updated:
Indian Railways: বেশ কিছু ট্রেনের সফরসূচিও সংক্ষিপ্ত করা হয়েছে। দেরিতে চলাচল করবে সেগুলিও, রেল সূত্রের খবর।
advertisement
advertisement
রেল দফতর সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলার বেথুয়াডহরী ও দেবগ্রাম স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকার কারণে আপ ও ডাউন ট্রেন মিলিয়ে মোট তিন জোড়া ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। বেশ কিছু ট্রেনের সফরসূচিও সংক্ষিপ্ত করা হয়েছে। দেরিতে চলাচল করবে সেগুলিও, রেল সূত্রের খবর। (প্রতিবেদন: কৌশিক অধিকারী)
advertisement
advertisement
লালগোলা-বহরমপুর থেকে ছাড়া ট্রেন গুলি মুড়াগাছা অবধি ট্রেন চলবে, শিয়ালদহ যাবে না। আবার শিয়ালদহ, রানাঘাট বা কৃষ্ণনগর থেকে ছাড়া ট্রেন গুলিও মুড়াগাছা পর্যন্ত এসে থামবে। ফলে খুব প্রয়োজন না হলে এদিন রেল ব্যবহার থেকে বিরত থাকাই ভাল বলে মনে করছেন, নিত্য যাত্রীরা। এদিন রাত ৮টার পরে আবার স্বাভাবিক হবে ট্রেন চলাচল। (প্রতিবেদন: কৌশিক অধিকারী)








