IMD Weather Update: ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব! শুক্রবার থেকে শুরু বৃষ্টি! কোথায় কোথায় হবে?
- Reported by:Sujoy Ghosh
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Weather Update: কনকনে ঠান্ডা হওয়ার সাথে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। হুড়মুড়িয়ে বইবে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দেবে গোটা শরীর। আপাতত পাহাড় থেকে শুরু করে সমতলে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর
কনকনে ঠান্ডা হওয়ার সাথে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। হুড়মুড়িয়ে বইবে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দেবে গোটা শরীর। আপাতত পাহাড় থেকে শুরু করে সমতলে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর থেকে গ্রাম। ডিসেম্বরেই পাহাড়ে জাঁকিয়ে শীত।
advertisement
advertisement
advertisement
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এবং সিকিমে।
advertisement








