advertisement

কলকাতা হাইকোর্টে হঠাৎ হাজির অভিষেক...! শোরগোল হাইকোর্টে, জানা গেল আসল কারণ!

Last Updated:
Abhishek Banerjee: আচমকাই সকাল সকাল সশরীরে কলকাতা হাইকোর্টে হাজির তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১ টা নাগাদ হঠাৎই তিনি আদালত চত্বরে পৌঁছন।
1/9
কলকাতা: আচমকাই সকাল সকাল সশরীরে কলকাতা হাইকোর্টে হাজির তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১ টা নাগাদ হঠাৎই তিনি আদালত চত্বরে পৌঁছন।

2/9
কিন্তু কেন হঠাৎ হাইকোর্টে অভিষেক? আসল কারণ কী? অভিষেক পৌঁছতেই জল্পনা চলতে থাকে কোর্ট চত্বরে। পরে আদালত সূত্রে জানা যায়, ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে দায়ের করা ইলেকশন পিটিশনের পাল্টা হলফনামা জমা দিতে চলেছেন অভিষেক।

3/9
এই সংক্রান্ত নথিতে সই করতে হাইকোর্টে পৌঁছন অভিষেক। সূত্রের খবর, বিজেপি প্রার্থীর করা মামলার অভিযোগের প্রত্যুত্তর দিতে সোমবার হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীর অভিযোগের পাল্টা প্রত্যুত্তর দাখিল করেন অভিষেক।

4/9
নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। আর সেই সব অভিযোগের পাল্টা যুক্তি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালে সশরীরে হাইকোর্টে এসে প্রত্যুত্তর দাখিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।অভিষেকের আইনজীবী বিষয়টি জানিয়েছে।

5/9
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনী ফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। ওই মামলায় নিজের বক্তব্য জানানোর জন্য আগেই সময় চেয়েছিলেন অভিষেকের আইনজীবী।

6/9
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন অভিষেক। ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট পেয়েছিলেন তিনি, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস পান ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট।

7/9
অভিজিৎ দাসের অভিযোগ, “ভোটের নামে ডায়মন্ড হারবারে প্রহসন হয়েছে।” সাম্প্রতিককালে বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। এবার তারই আইনগত ভাবে জোরালো ও যুৎসই জবাব দিতে তৈরি অভিষেক।

8/9
প্রসঙ্গত, মঙ্গলবার বিচারপতি সুগত মজুমদার অভিষেককে ৫ হাজার টাকা জরিমানা করার হুঁশিয়ারি দেন। তাঁর নির্দেশ ছিল, আগামী ২৮ অগাস্টের মধ্যে লিখিত বক্তব্য জমা দিতে হবে। তা না হলে আদালত এক পক্ষের বক্তব্যের ভিত্তিতে শুনানি চালিয়ে নিয়ে যাবে। আগামী ৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

9/9
এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানান,
এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানান, "হাইকোর্টের মামলার প্রেক্ষিতে নির্বাচন সংক্রান্ত মামলার প্রত্যুত্তর জমা দিতেই সোমবার হাইকোর্টে আসেন তৃণমূল সাংসদ। মামলায় হলফনামা দাখিল করেছেন তিনি।"
advertisement
advertisement
advertisement