advertisement

চার নম্বরে হঠাৎ রিঙ্কু সিং কেন ? মর্গ্যানের দুটো সিদ্ধান্ত অদ্ভূত ! সমালোচনা প্রাক্তন স্পিনারের

Last Updated:
প্রজ্ঞান ওঝার মতে, “দলে যখন অইন মর্গ্যান, দীনেশ কার্তিক, রাহুল ত্রিপাঠির মতো খেলোয়াড় রয়েছে তখন এ বারের আইপিএলে প্রথম খেলতে নামা রিঙ্কুকে কেন চার নম্বরে নামাল কেকেআর?
1/5
বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে প্লে অফে ওঠার রাস্তা আরও কঠিন করে ফেলেছে কেকেআর ৷ পয়েন্ট টেবলের যা অবস্থা, তাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচ শুধু জিতলেই হবে না নাইটদের ৷ সেইসঙ্গে অন্য ম্যাচগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সকে ৷ Photo Courtesy: IPL/BCCI

2/5
নাইটদের প্লে অফে ওঠার আশা প্রায় শেষই বলা চলে ৷ বৃহস্পতিবার ম্যাচে কেকেআর অধিনায়কের কিছু সিদ্ধান্ত অনেকেরই অবাক লেগেছে ৷ যাঁদের মধ্যে পড়েন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞান ওঝাও ৷ এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “লিগের শেষ দিকে এসেও দলের চার নম্বরে কে নামবেন তা নিয়ে ভাবতে হচ্ছে কেকেআরকে। সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে ভাল জায়গায় থেকেও দুটো ভুল সিদ্ধান্তে হারতে হল কেকেআরকে।”   Photo Courtesy: IPL/BCCI

3/5
 এ বছর আইপিএলে কেকেআর টিম ম্যানেজমেন্টের বেশ কিছু সিদ্ধান্ত অবাকই করেছে সাধারণ ক্রিকেটপ্রেমীদের থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ প্রত্যেকেরই ৷ যার মধ্যে একটা অবশ্যই দলের ব্যাটিং অর্ডার ৷ Photo Courtesy: IPL/BCCI

4/5
কোনদিন কোন ক্রিকেটার কত নম্বরে নামবেন, তা আগে থেকে আন্দাজ করাও কঠিন হয়ে দাঁড়াচ্ছে কেকেআরের ক্ষেত্রে ৷ কখনও রাহুল ত্রিপাঠি ওপেনিংয়ে, কখনও তিনি ছ’নম্বরে ৷ কখনও চার নম্বরে অধিনায়ক মর্গ্যান, কখনও কার্তিক আবার কখনও বা অন্য কেউ ৷ বৃহস্পতিবারের ম্যাচে চার নম্বরে হঠাৎ করে রিঙ্কু সিং-কে দেখে সবাই চমকেই উঠেছিলেন ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে সুযোগ পেয়েই রিঙ্কু দারুণ কিছু খেলতেও পারেননি ৷ অধিনায়ক মর্গ্যান নিজে নামেন রিঙ্কু আউট হওয়ার পর পাঁচ নম্বরে ৷ Photo Courtesy: IPL/BCCI

5/5
ওঝার মতে,  “দলে যখন অইন মর্গ্যান, দীনেশ কার্তিক, রাহুল ত্রিপাঠির মতো খেলোয়াড় রয়েছে তখন এ বারের আইপিএলে প্রথম খেলতে নামা রিঙ্কুকে কেন নামাল কেকেআর? ওঁর খেলা ১১ বলে যদি এই তিন জনের মধ্যে ভাগ করে দেওয়া হতো তা হলেও আরও ১৫-২০ রান বেশি উঠত দলের।” পাশাপাশি বোলিংয়ের সময় হঠাৎ দশম ওভারে নীতিশ রানার হাতে কেন বল তুলে দিয়েছিলেন মর্গ্যান ! যে ওভারে আসে ১৬ রান ৷ সেটাও বুঝতে পারছেন না প্রজ্ঞান ওঝার মতো আরও অনেকে ৷ Photo Courtesy: IPL/BCCI