advertisement

US, Israel attack Iran: খামেনেই খতম ! দাবি ট্রাম্পের, ইরানের সর্বোচ্চ নেতা আর বেঁচে নেই, দাবি নেতানিয়াহুরও

Last Updated:
Trump says Khamenei killed: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। এমনটাই দাবি করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷
1/7
ইরানের ‘সুপ্রিম লিডার’ আয়াতোল্লা আলি খামেনেই নিহত। এমন দাবি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু করেছিলেন ৷ এবার ডোনাল্ড ট্রাম্পকেও একই দাবি করতে শোনা গেল ৷ মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, এই খবরটা সঠিক ৷ মৃত্যু হয়েছে খামেনেইর ৷ যদিও খামেনেইয়ের মৃত্যুর খবর অস্বীকার করেছে ইরান ৷ (Photo: AP)

2/7
একসঙ্গে ইরানে হামলা ইজরায়েল এবং আমেরিকার। দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের দফতরেও হামলা চালানো হয়। ইরানের ৩০টিরও বেশি জায়গায় একসঙ্গে হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা। তেহরানের উত্তর এবং পূর্বেও বিপুল পরিমাণে বোমাবর্ষণ করা হয়েছে, যেখানে বসবাস খামেনেইয়ের। (Photo: AP)

3/7
নেতানিয়াহুর দাবি, রাজধানী তেহরান-সহ ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালানোর পরে খামেনেইয়ের এলাকা ধ্বংস হয়েছে। আরও দাবি, খামেনেইয়ের মৃত্যুর অনেক ‘প্রমাণ’ পাওয়া গিয়েছে। ইজরায়েল প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, যত দিন প্রয়োজন হবে তত দিন ইরানের উপরে ইজরায়েল ও আমেরিকার হামলা জারি থাকবে। (File Photo: AP)

4/7
ইজরায়েলের সংবাদমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আমেরিকান সংবাদমাধ্যমও এখন খামেনেই মৃত্যুর খবর নিশ্চিত করেছে ৷ (File Photo: AP)

5/7
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ইতিহাসের পাতার অন্যতম কুখ্যাত ব্যক্তি খামেনেই। তাঁর বাহিনীর হাতে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের প্রতি ন্যায়বিচার হল। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, যৌথ অভিযানে গোয়েন্দাদের তথ্য ও উন্নত ট্র্যাকিং ব্যবস্থা ব্যবহারের ফলেই সাফল্য এসেছে। (Photo: AP)

6/7
ইরানের বাসিন্দারাও এবার স্বস্তি পাবেন ৷ যে সমস্ত ইরানের বাসিন্দা দেশের বাইরে আছেন তাঁদের দেশে ফেরার বার্তাও দেন ট্রাম্প। তাঁর দাবি, এখন ইরানের বিভিন্ন বাহিনী যুদ্ধবিরতি চাইছে। ইরানে খামেনেইয়ের বিরোধিতা করে যাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁদের সঙ্গে সে দেশের বাহিনীকে একত্রে কাজ করার বার্তা দিয়ে তিনি লেখেন, দেশের উন্নয়নের কাজে এখন মন দেওয়া হোক। (Photo: AP)

7/7
খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আপাতত এক সপ্তাহ ইরানে বোমাবর্ষণ জারি থাকবে। (Photo: AP)