Muhammad Yunus News: লজ্জা লজ্জা! ক্ষমতা ছাড়ার দুদিন আগে নিজের জন্য এ কী করেছেন ইউনূস! অবাক গোটা বাংলাদেশ, কী করেছেন জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Muhammad Yunus News: বাংলাদেশে গঠিত হয়েছে নতুন সরকার। কিন্তু ক্ষমতা ছাড়ার আগে নিজের জন্য বড় কাজ করে গিয়েছেন প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দু দিন আগে গোপনে নিজেকে ‘ভেরি ভেরি ইমপর্ট্যান্ট পার্সন’ (ভিভিআইপি) ঘোষণা করে গিয়েছেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিষয়টি সরকারি গেজেট হলেও প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশের কারণে বাংলাদেশ গভার্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
advertisement
advertisement
advertisement
গেজেটে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। আইনের ২(ক) ধারায় বলা হয়েছে, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ অর্থাৎ কোনও বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান এবং এই আইনের উদ্দেশে সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক ঘোষিত অন্য কোনও ব্যক্তিকে এই সুবিধা দিতে পারে।
advertisement
উল্লেখ্য, আইন অনুযায়ী বিদায়ী রাষ্ট্রপ্রধানদের স্বয়ংক্রিয়ভাবে এসএসএফ নিরাপত্তা প্রদান করা হয় না, যতক্ষণ না তাদের ভিভিআইপি ঘোষণা করা হয়। এ বিষয়ে বাংলাদেশ গভার্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাঠানো নথির ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি জারি হওয়া গেজেটটি গভার্নমেন্ট প্রেসে মুদ্রিত হয়েছে। তবে যে প্রতিষ্ঠান থেকে পাঠানো হয় তারা যদি ওয়েবসাইটে প্রকাশ করতে নিষেধ করেন তাহলে প্রকাশ করা হয় না।
advertisement
advertisement








