advertisement

Lakshmi Shankar: ‘মায়াভরা রাতি...!’ যাঁর গাওয়া গানে মঞ্চ মাতালেন অরিজিৎ, সেই লক্ষ্মীশঙ্কর আসলে কে? রবিশঙ্করের সঙ্গে কী সম্পর্ক?

Last Updated:
Lakshmi Shankar: ‘মায়াভরা রাতি সাথীহারা চলে যায়, কেন এলে না’ গোটা তিলোত্তমা ভাসছে বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের এই গানে৷ গানের মূল গায়িকা লক্ষ্মীশঙ্কর আসলে কে?
1/9
‘মায়াভরা রাতি সাথীহারা চলে যায়, কেন এলে না’ গোটা তিলোত্তমা ভাসছে বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের এই গানে৷ রবিবার সেই সন্ধ্যা যেন এখনও সকলের মনে গেথে রয়েছে৷

2/9
অরিজিৎ সিং ও অনুষ্কা শঙ্করের কণ্ঠ ও সেতারের যুগলবন্দিতে বুঁদ হয়ে রয়েছে হিন্দুস্থানি শাস্ত্রীয় রাগাশ্রিত ঠুমরি ও গজলের সেতুবন্ধনে তৈরি এ গানের বোদ্ধা ও অবোদ্ধা সব ধরনের শ্রোতা।

3/9
যদিও গানের গীতিকার, সুরকার এমনকী মূল গায়িকার কেউই আর বেঁচে নেই, তবুও অরিজিৎ ও অনুষ্কা কলকাতার নেতাজি ইনডোরের মঞ্চে কেন এই গানটিকেই বেছে নিলেন শ্রোতাদের মোহিত করতে৷

4/9
অরিজিতের গাওয়া এই জনপ্রিয় গানটি বিশুদ্ধ ধ্রুপদী ঘরানার, তাই এটি সেই সময়েরও খুব জনপ্রিয় গান ছিল না। আসলে এই গানের সঙ্গে কলকাতার রক্তের সম্পর্ক। আর অনুষ্কার পূর্বজদের সুর ও কণ্ঠের জাদু।

5/9
এই গানের কথা লিখেছেন সুবিখ্যাত বাঙালি গীতিকার শ্যামল গুপ্ত (সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী), সুরকার অনুষ্কার বাবা পণ্ডিত রবিশঙ্কর। ও মূল গায়িকা ছিলেন অনুষ্কার জেঠিমা তথা বাংলার পুত্রবধূ লক্ষ্মীশঙ্কর। যিনি আদতে তামিল ব্রাহ্মণ শাস্ত্রী পরিবারের মেয়ে।

6/9
অরিজিৎ সিং গাওয়ার আগে এই গান হাতে গোনা মানুষই শুনেছিলেন৷ সালটা ১৯৬০, ১ জুন৷ ৩ মিনিট ৮ সেকেন্ডের এই গানটিতে শুদ্ধ গজল ঘরানা, যাকে হিন্দুস্থানি ঠুমরির ছাঁচে ফেলা হয়েছে । লক্ষ্মীশঙ্করের মূল গানটি দেওর রবিশঙ্করের সুরারোপিত হলেও তাতে সেতারের ঝঙ্কার ছিল না। অর্গান বা পিয়ানো, বেহালা, বাঁশি, তবলার ব্যবহার ছিল।

7/9
২০০৯ সালে, প্রখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী লক্ষ্মীশঙ্কর ৮৩ বছর বয়সে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন ‘বেস্ট ট্র্যাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ বিভাগে। অনেকেই তাঁকে চেনেন অস্কারজয়ী ছবি ‘গান্ধী’র সাউন্ডট্র্যাকে বৈষ্ণব জন কো গানের মেলোডি কণ্ঠ হিসেবে।

8/9
কিন্তু খুব কম মানুষই জানেন, শৈশবে তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। দশকের পর দশক ধরে ভারত ও ভারতীয়-আমেরিকান সমাজে লক্ষ্মীজিকে নানা রূপে দেখা গেছে। প্রথমে তাঁকে দেখা যায় উদয়শঙ্করের যুগান্তকারী ভারতীয় নৃত্যদলের কিশোরী নৃত্যশিল্পী হিসেবে। ঠিক তার পরেই তিনি বলিউড ও তামিল চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে পরিচিত হন। এবং শেষে তিনি জনপ্রিয়তা অর্জন করেন একজন অসাধারণ হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হিসেবে।

9/9
উল্লেখ্য, রবিবার অনুষ্কা শঙ্করের কনসার্টে অতিথি শিল্পী হিসেবে হাজির ছিলেন অরিজিৎ সিং। মঞ্চে তাঁর উপস্থিতির কথা আগে কেউ ঘোষণা করেননি। মঞ্চে হঠাৎ করেই হাজির হন অরিজিৎ। বাকিটা যেন ইতিহাস...! অরিজিতের ‘মায়াভরা রাতি’-তে মুগ্ধ তিলোত্তমাবাসী৷