advertisement

Ankush-Oindrila: অঙ্কুশের সঙ্গে বিয়ের জল্পনার মাঝেই 'সতীন' এল ঘরে? এ কী বলে ফেললেন ঐন্দ্রিলা

Last Updated:
Ankush-Oindrila: অঙ্কুশ ইতিমধ্যেই আভাস দিয়েছেন যে খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন। কিন্তু এরই মাঝে এ কী বলে বসলেন ঐন্দ্রিলা?
1/8
টলি পাড়ায় একের পরে এক তারকা বসছেন বিয়ের পিঁড়িতে। এবার পালা টলিউডের অন্যতম জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের। বহুদিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে চলছে জোর জল্পনা।

2/8
অঙ্কুশ ও ঐন্দ্রিলা বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন। ২০২০-র লকডাউনে তাঁরা একসঙ্গেই ছিলেন। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে বহু ছবি শেয়ার করে তারকা জুটি।

3/8
এই জুটির ভক্তের সংখ্যাও কম নয়। একসঙ্গে ছবিতে কাজও করেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। আর আই ভক্তরা তাঁদের এবার বিয়ের পিঁড়িতে দেখতে ব্যাকুল। অঙ্কুশ ইতিমধ্যেই আভাস দিয়েছেন যে খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন।

4/8
কিন্তু এরই মাঝে এ কী বলে বসলেন ঐন্দ্রিলা? অভিনেত্রীর কথায়, বিয়ের আগেই নাকি ঘরে এসেছে সতীন। তবে সেই সতীনের সঙ্গে সখ্যতা করে নিয়েছেন ঐন্দ্রিলা। অবাক হচ্ছেন তো?

5/8
এই সতীন হল অঙ্কুশ ও ঐন্দ্রিলার কেনা নতুন গাড়ি। তারকা জুটি কিনে ফেলেছেন একটি বিলাসবহুল হুডখোলা গাড়ি। বিএমডাব্লিউ ফ্লাইহুইল কার দেখে ভক্তরাও চমকে গিয়েছেন।

6/8
কারণ কিছুদিন আগেই অঙ্কুশ একটি পোস্টের মাধ্যমে আভাস দিয়েছিলেন, তাঁর বাড়িতে অবশেষে আসতে চলেছেন একজন। সকলেই ভেবেছিলেন, তিনি বলছেন ঐন্দ্রিলার কথা।

7/8
তবে ঐন্দ্রিলাও যে খুব শীঘ্রই পাকাপাকি ভাবে চলে আসবেন, সেই কথাও বলেছেন অঙ্কুশ। এদিন গাড়ি কেনার সময়ে অঙ্কুশ ও ঐন্দ্রিলার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁদের পরিবার ও দুজনেরই প্রিয় বন্ধু অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।

8/8
শুধু গাড়ি নয়। একসঙ্গে একটি বাড়িও কিনে ফেলেছেন তারকা জুটি। কিছুদিন আগে মালদ্বীপ থেকে ঘুরেও এসেছেন। খুব শীঘ্রই যে বিয়ের সানাই বাজবে তা বলাই বাহুল্য।