Lopamudra Mitra-Arijit Singh: "এখনও ঘোর কাটেনি, আমার সেরা জন্মদিন উপহার দিলি"! অরিজিৎ-কোয়েলকে কৃতজ্ঞতা নয়, প্রাণ ভরা ভালবাসার 'রিটার্ন গিফট' লোপামুদ্রার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনুষ্ঠানের শেষে অরিজিৎ-এর উপস্থিতিতে লোপামুদ্রা মিত্রের জন্মদিন উদযাপিত হয়৷ মাথায় মুকুট পরেন বার্থডে গার্ল! এমনকী তাঁকে মুখ মিষ্টি করান অরিজিৎ৷
গত ৬,৭,৮ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় জাদুঘর প্রাঙ্গণ ও জি.ডি.বিড়লা সভাঘর -এ অনুষ্ঠিত হয়ে গেল সহজ পরব এর অষ্টম সংস্করণ। প্রাণের শহর কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম এই 'সহজ পরব'। দোহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্যালেস্টাইন এর সুরের রেশ থেকে বাংলার কীর্তন, বাউল মণিপুরের নাচ থেকে ,রণপা, মুখোশ ডান্স এই সব মিলে তৈরি করল এক অসাধারণ ঐকতান। বাড়তি আকর্ষণ ছিল অরিজিৎ সিং-এর উপস্থিতি৷
advertisement
advertisement
advertisement
স্বাভাবিক ভাবে এই ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে দেখা দেয় উন্মাদনা৷ কারণ প্লেব্যাক ছাড়বেন তিনি, এই মর্মে সোশ্যাল মিডিয়া বার্তা দিতেই অরিজিৎ-এর ভক্তরা বিষাদে ডুবে যান৷ তাঁর একঝলক পেতে, তাঁর গলায় দু’কলি গান শুনতে মুখিয়ে ছিলেন সকলে৷ এই অনুষ্ঠানে অরিজিৎ-এর দর্শন পেতেই আবার চনমনে হয়ে ওঠেন সঙ্গীত প্রেমীরা৷
advertisement
অন্যদিকে, ২০১৪ সালে লোপামুদ্রা মিত্র, কালিকাপ্রসাদ ভট্টাচার্যের, রাজীব দাস এর নেতৃত্বে দোহারের নানা আলোচনা এবং পরিকল্পনার ফলস্বরূপ জন্ম নিয়েছিল 'সহজ পরব'। সেই অর্থে এ বছর সহজ পরব বারো বছরে পড়ল। নানা বাঁধা পেড়িয়ে এই উৎসব শীতের শেষে এক ঝলক বসন্তের বাতাস নিয়ে হাজির হলো শহরের সংস্কৃতি প্রেমী মানুষের কাছে।এই উদ্যোগের লক্ষ্য উপমহাদেশের লোকশিল্পের ধারা গুলির উদযাপনের মধ্যে দিয়ে তার প্রচার ও প্রসার ঘটানো। এই প্রজন্মের শ্রোতা-দর্শকদের মধ্যে নানান লোকশিল্প সম্পর্কে আগ্রহ বাড়ানো এবং এমন একটি মঞ্চ নির্মাণ করা যেখানে দেশের নানা প্রান্তের লোক শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় লোক শিল্পীদেরও এক ছাদের নীচে আনা সম্ভব।









