শেষ হল বাহুবলি ২-এর শ্যুটিং ! দেখুন ছবি
Last Updated:
শেষমেশ শেষ হল বাহুবলি ২-এর শ্যুটিং ৷ ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং আগে শেষ হয়ে গিয়ে থাকলেও, ছবির ক্লাইম্যাক্স নিয়ে একটু চিন্তিতই ছিলেন ছবির পরিচালক এসএস রাজা মৌলি ৷ কোনও ভাবেই ছবির ক্লাইম্যাক্স পছন্দ হচ্ছিল না রাজা মৌলির ৷ তাই শেষমেশ ছবি রিলিজের দু’মাস আগে নতুন করে শ্যুচ করলেন ছবির শেষ ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
‘বাহুবলি’ ছবিতে ভল্লাল দেবের চরিত্রে অভিনয় করেছেন রানা ডগ্গুবতি ৷ ‘বাহুবলি ২’তে রানা ডগ্গুবতি বিশেষভাবে নিজেকে তৈরি করেছেন ৷ আলাদা করে জিমও করেছেন শরীরের নতুন গঠনের জন্য ৷ গুঞ্জনে এসেছে বাহুবলি ২-তে নাকি আরও অ্যাকশন প্যাকড রানা ডগ্গুবতি ৷ তাই নিজের ফিটনেসে আলাদা করে নজর দিয়েছিলেন তিনি ৷ বাহুবলি ২’-এর মুক্তি ২০১৭-এর মার্চ মাসে ৷ তাতে কি? পরিচালক এস রাজা মৌলির এই ছবি শ্যুটিংর শুরু আগে থেকেই খবরের শিরোনামে ৷ কখনও ছবি জুড়ে নানা কৌতুহল, তো কখনও ছবির হিরো প্রভাসের কারিগরি নিয়ে দর্শকের উৎসাহের শেষ নেই ৷ সবার মনেই একই প্রশ্ন, কাটাপ্পা কেন হত্যা করল বাহুবলি-র? আর এই প্রশ্নের উত্তরই ‘বাহুবলি ২’-এর ইউএসপি ৷







