Abar Ashibo Phire: রূপসী বাংলা আর বিশ্বগ্রামের টানাপোড়েন, শিকড়ে ফিরে আসার আশা জাগিয়ে প্রিমিয়ারে নবপ্রজন্মের নতুন বার্তা দিল ‘আবার আসিব ফিরে’
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দেবপ্রতিম দাশগুপ্তর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বব্রত মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, মীর আফসার আলি, রিয়াঙ্কা রায়, শঙ্কর দেবনাথ, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, সুপ্রতিম রায় এবং পিয়া দেবনাথ।
advertisement
দেবপ্রতিম দাশগুপ্তর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বব্রত মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, মীর আফসার আলি, রিয়াঙ্কা রায়, শঙ্কর দেবনাথ, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, সুপ্রতিম রায় এবং পিয়া দেবনাথ। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
advertisement
এই ছবির গল্প আবর্তিত হয় ধাত্রীপুর গ্রামের বিত্তশালী বৃদ্ধ প্রাণেশবাবু এবং তাঁর মা-হারা নাতি প্রদ্যুতকে ঘিরে। প্রাণেশবাবু হঠাৎই ডেকে পাঠান আমেরিকা নিবাসী নাতিকে। বহু বছর পর নিজের একমাত্র উত্তরসূরিকে কাছে পেয়ে প্রাণেশবাবুর গ্রামের বাড়িতে যেন খুশির আমেজ বইতে থাকে। এরপর হঠাৎ করেই দাদু জানতে চাওয়ায় নাতি জানায় যে, সে গোটা বিশ্বকে খুব কাছ থেকে জানতে চায়, চিনতে চায়।
advertisement
advertisement
advertisement
ছবির চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত নিজেই। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন পরমেশ্বর হালদার। সঙ্গীত পরিচালনা করেছেন রাতুল শঙ্কর। সম্পাদনা করেছেন পার্থিব জোয়ারদার। আর উপরি পাওনা হিসেবে এই ছবিতে রূপম ইসলাম, ইন্দ্রনীল সেন, জোজো, দুর্নিবার সাহা, দেব চৌধুরী, অমৃতা দত্ত, সৌমী, দীপান্বিতা আচার্যর মতো সঙ্গীতশিল্পীদের কণ্ঠে গান উপভোগ করতে পারবেন দর্শকরা।
advertisement
এই ছবিটি নিয়ে পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত বলছেন, ‘‘আমি ভ্রমণপ্রিয় মানুষ। মনে-প্রাণে বিশ্বাস করি, আমার এই বাংলা সবচেয়ে সুন্দর। সেই ভাবনা থেকেই আমার এই ছবিটার জন্ম। প্রায় ৬ মাস ধরে এই ছবির শ্যুটিং চলেছে। বিভিন্ন কারণে একাধিকবার বদলে গিয়েছে চিত্রনাট্য।’’ পরিচালক আরও বলেন, ‘‘আমি, অভিনেতা অভিনেত্রী, সঙ্গীতশিল্পী সবাই মিলে কাজটা করেছি।’’
advertisement
advertisement
advertisement
advertisement







