Money Making Tips: ডায়মন্ডেই মজেছে জেলার চাষিরা! হীরে নয়, বাড়তি লাভের মুখ দেখাচ্ছে এই ফসল
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
হীরে নয়, ‘ডায়মন্ড’ নামের এই ফসলেই বদলে যাচ্ছে জেলার কৃষকদের ভাগ্য। কম খরচ, সহজ পরিচর্যা আর নিশ্চিত বাজার—সব মিলিয়ে বাড়তি লাভের মুখ দেখছেন চাষিরা।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ডায়মন্ডেই মজেছে জেলার চাষীরা। ভাবছেন হীরার কথা বলছি! না, এটি শীতের মরশুমে জেলার কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দিশা দেখানো ‘ডায়মন্ড সিম’। অন্যান্য সবজি চাষকে পিছনে ফেলে এখন জেলার বাজারে কার্যত ঝড় তুলেছে এই সিম। চাহিদা ও লাভ- দু’দিক থেকেই এগিয়ে থাকায় জেলার বহু চাষি ঝুঁকছেন ডায়মন্ড সিম চাষে
advertisement
বিশেষ করে জেলার সবজি ভান্ডার হিসেবে পরিচিত দেগঙ্গা এলাকায় এই চাষ নিয়ে আশাবাদী কৃষিজীবীরা। কলকাতা শহর সহ জেলার বিভিন্ন বাজারে ডায়মন্ড সিমের চাহিদা এই মুহূর্তে তুঙ্গে। চাষিদের দাবি, এক থেকে দেড় বিঘা জমিতে ডায়মন্ড সিম চাষ করতে খরচ পড়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। অথচ মাত্র দু’মাসের মধ্যেই বিক্রি করে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব হচ্ছে
advertisement
advertisement
চাষিদের মতে, ডায়মন্ড সিমের লম্বা-চওড়া আকৃতি, সুস্বাদু স্বাদ এবং পুষ্টিগুণই এর জনপ্রিয়তার মূল কারণ। এই চাষের জন্য মাটি তৈরি, বীজ বপন, চারা উৎপাদন এবং মাচা তৈরির প্রয়োজন হয়। মূলত দানা সার ব্যবহার করা হলেও ইউরিয়া সার একেবারেই দেওয়া হয় না বলে জানিয়েছেন চাষিরা। তবে বৃষ্টি হলে ফুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় কিছুটা ঝুঁকিও রয়েছে
advertisement
advertisement









