Make 1 Crores in 15 years: শুধু ১৫ বছর এই কাজ করুন, পকেটে থাকবে ১ কোটি টাকার বেশি, ৪০-এই নিতে পারবেন অবসর
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Make 1 Crores in 15 years: এখন দিনকাল বদলে গিয়েছে। ‘আর্লি রিটায়ারমেন্ট’-এর যুগ। ২৫-এ চাকরিতে ঢুকে ৪০-এ অবসর। মাত্র ১৫ বছরের কর্মজীবন। তারপর? জীবনের আসল আনন্দ উপভোগ করো।
advertisement
advertisement
অবসরের মানে এখন শুধুমাত্র বার্ধক্যের জন্য অপেক্ষা করা নয়, বরং নিজের শর্তে জীবন উপভোগ করা। আর্থিকভাবে স্বাধীন হয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য তাই এখন অনেকেই ‘ফায়ার’ (FIRE—Financial Independence, Retire Early) নীতিতে চলেন। পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ আর সঠিক আর্থিক ব্যবস্থাপনা থাকলে কোনও অসুবিধাও হয় না। ৪০-৪৫ বছর বয়সেই আর্থিক স্বাধীনতা পাওয়া যায়। কাজ হয় পছন্দের বাধ্যবাধকতার নয়।
advertisement
advertisement
মোটা অঙ্কের টাকা পেতে চাইলে শুধু সঞ্চয় করলে হয় না। বিনিয়োগ করতে হয়। এই জন্যই 15x15x15 রুলকে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বোঝানো হয়। এখানে বিনিয়োগ শুরু করা সহজ। ভাল রিটার্নও মেলে। বিশেষ করে দীর্ঘমেয়াদে। এখানে তিনটি ‘১৫’ রয়েছে। প্রথম ১৫-এর মানে প্রতি মাসে ১৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। দ্বিতীয় ১৫ বোঝাচ্ছে, টানা ১৫ বছর বিনিয়োগ করতে হবে। আর তৃতীয় ১৫-এর অর্থ হল, গড়ে বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন পেতে হবে।
advertisement
advertisement









