advertisement

UPI Payment Update: আর ফ্রি নয়! এবার থেকে UPI পেমেন্টেও দিতে হবে বাড়তি টাকা, ১ এপ্রিল থেকে চালু নতুন নিয়ম

Last Updated:
আগামী ৩০ সেপ্টেম্বর বা তার আগে NPCI এই ধার্য সারচার্জ রিভিউ করে দেখবে।
1/7
Gpay, Phonepe, Paytm- একের পর এক UPI App- এর দৌলতে কার্যত পার্সে নগদ টাকা রাখাও ভুলতে বসেছি আমরা। পাড়ার মোড়ে ফুচকা খাওয়া থেকে শুরু করে শপিং মলের দামী কেনাকেটা। ডেবিট-ক্রেডিট কার্ডকেও এখন ছাপিয়ে গিয়েছে UPI App-এর ব্যবহার। কিন্তু, এখনও পর্যন্ত, UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে হলে ব্যবহারকারীকে কোনও বাড়তি টাকা দিতে হয় না৷ কিন্তু এখন যে নিয়ম আসছে, তাতে বদলে যেতে পারে অনেক কিছু...

2/7
সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) তরফে একটি সার্কুলার জারি করা হয়েছে৷ যেখানে বলা হয়েছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI-এ লেনদেনের করার ক্ষেত্রে প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস অর্থাৎ, PPI ফি দিতে হবে। এই নির্দেশিকার অর্থ কী? আর কত টাকাই বা অতিরিক্ত দিতে হবে?

3/7
টাকার পাঠানো, গ্রহণ ইত্যাদি পরিষেবার বদলে এই সারচার্জ যোগ করা হতে পারে৷ সেক্ষেত্রে, লেনদেন আরও ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

4/7
সার্কুলারে বলা হয়েছে, প্রিপেইড ইন্সট্রুমেন্টের ইস্যুকারীকে ₹2,000-এর বেশি লেনদেনের জন্য টাকা প্রেরণকারী ব্যাঙ্ককে ফি এর ১৫ বেসিস পয়েন্ট দিতে হবে।

5/7
UPI পেমেন্ট সিস্টেমে ২ হাজার টাকার বেশি লেনদেন হলেই ১.১% হারে টাকা দিতে হবে। বিভিন্ন শিল্প এবং ব্যবসার ধরন অনুযায়ী সারচার্জের হার নির্ধারণ করা হবে। তবে, কৃষি ও টেলিকম খাতে এই সারচার্জ কম হতে পারে।

6/7
আগামী ৩০ সেপ্টেম্বর বা তার আগে NPCI এই ধার্য সারচার্জ রিভিউ করে দেখবে।
আগামী ৩০ সেপ্টেম্বর বা তার আগে NPCI এই ধার্য সারচার্জ রিভিউ করে দেখবে।
advertisement
7/7
উল্লেখযোগ্য ভাবে, ব্যাঙ্ক এবং প্রিপেইড ওয়ালেটের মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন বা ব্যক্তি-থেকে-ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হবে না।