সোনা না কি হিরে - কিনে তো নিচ্ছেন, জানেন কী কোনটার রিসেল ভ্যালু বেশি?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বহু বিনিয়োগকারীর মতে, সোনা আর হিরে অত্যন্ত নিরাপদ এবং দুর্দান্ত বিনিয়োগের বিকল্প। আসলে উভয়ই ভাল রিটার্ন এনে দিতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সোনা না কি হিরে? কোনটির মূল্য বেশি? সোনা বা হীরার মূল্য বেশি কিনা তা বিভিন্ন কারণের উপর নির্ভর করে। এই ধরনের সম্পদের নির্ধারিত কোনও মূল্য থাকে না। কারণ উভয়ের মূল্যই অবিরাম ওঠা-নামা করে। সোনা মূলত নিরাপদ বিনিয়োগ বিকল্প হিসেবে পরিচিত। আসলে এর মুদ্রাস্ফীতি সহ্য করার ক্ষমতা রয়েছে এবং এটি নির্ভরযোগ্য রিটার্নও দিতে সক্ষম। ফলে বিশেষজ্ঞদের মতে, হিরের তুলনায় সোনায় বিনিয়োগ বেশি মূল্যবান।
advertisement
তবে অন্য দিকে, কখনও কখনও হিরের ক্ষেত্রেও ভাল রিসেল ভ্যালু পাওয়া যায়। এই ফ্যাক্টরটির জন্যই হিরের মূল্যও অনেক সময় বেড়ে যায়। তাই হিরের উপর বিনিয়োগ করার ক্ষেত্রে হিরের মানের উপর বিশেষ নজর দিতে হবে। এখানেই শেষ নয়, ভরসাযোগ্য ব্যবসায়ীর কাছেই হিরে বিক্রি করতে হবে। যিনি সঠিক ভাবে হিরের মূল্যায়ন করে ন্যায্য মূল্য দিতে সক্ষম।









