Business News:বছরে লাখ-লাখ টাকা আয়,এবার দুম্বার খামার তৈরি করে আপনিও হতে পারেন কোটিপতি
- Reported by:Dipika Sarkar
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দুম্বা প্রতিপালিত করে বাণিজ্যিকভাবে হতে পারেন আপনিও
advertisement
দুম্বা হল ভেড়ার মতো দেখতে চর্বিযুক্ত মোটা লেজওয়ালা একটি প্রাণী। সৌদি আরব-সহ মরুভূমির দেশ থেকে আমাদের দেশে দুম্বা এসেছে। রাজস্থান ও হরিয়ানা-সহ বেশ কয়েকটি রাজ্যে দুম্বা প্রতিপালিত হয়। বর্তমানে বাংলাতেও দুম্বা প্রতিপালিত হচ্ছে। ছাগলের মাংসের থেকে দুম্বার মাংস অনেক বেশি সুস্বাদু হওয়ায় এর চাহিদাও রয়েছে। এই মাংসের প্রতি কেজির বাজারমূল্য ২০০০ টাকা।
advertisement
advertisement
মরুভূমির দেশের দুম্বার জন্য ইতিমধ্যেই বাংলার আবহাওয়া অনুকূল হয়ে উঠেছে। পাশাপাশি দুম্বার চাহিদা রাজ্য সহ - বাংলাদেশেও বৃদ্ধি পেয়েছে। ফলে দুম্বা প্রতিপালনে মুনাফাও ভাল হচ্ছে। তাই যদি গবাদিপশু পালন,অথবা ফার্ম করার পরিকল্পনা থাকে, তবে বাড়ির পাশে বা অন্যত্র ফাঁকা জায়গায় দুম্বার খামার গড়তে তুলতে পারেন আপনিও।বাড়িতে বসেই ভাল আয় করতে পারবেন।
advertisement
advertisement
মহম্মদ তাসলিম বলেন, ২০১৯ সালে তিনি একটি ছাগলের খামার তৈরি করেছিলেন। সেখানে মহারাষ্ট্র,রাজস্থান, পঞ্জাব,হরিয়ানা থেকে নানা প্রজাতির ছাগল ও ভেড়া নিয়ে এসে প্রতিপালন শুরু করেন। এর পরে হরিয়ানা থেকে বেশ কয়েকটি দুম্বার শাবক নিয়ে আসেন তাঁর খামারে। তিনি লক্ষ্য করেন, পশ্চিমবাংলার জলবায়ুতে ধীরে ধীরে খাপ খাইয়ে নিচ্ছে দুম্বাগুলি। বংশবিস্তারও শুরু করে দেয়। দেড় বছরের মধ্যে এক-একটি দুম্বার এক কুইন্ট্যালের বেশি ওজন বৃদ্ধি পায়







