advertisement

২০০০ টাকার নোট...! RBI থেকে এসে গেল বড় আপডেট, দেশবাসীর জন্য জরুরি নির্দেশ দিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক

Last Updated:
2000 Rupee Note: ২০০০ টাকার নোট নিয়ে এবার সর্বশেষ আপডেটে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের। ২০২৩ সালে সরকারের তরফে প্রত্যাহার করে নেওয়া এই নোট নিয়ে নতুন করে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়ে জরুরি পরামর্শ দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
1/11
২০০০ টাকার নোট নিয়ে এবার সর্বশেষ আপডেটে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের। ২০২৩ সালে সরকারের তরফে প্রত্যাহার করে নেওয়া এই নোট নিয়ে নতুন করে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়ে জরুরি পরামর্শ দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

2/11
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, পূর্বে জারি করা ২০০০ টাকার নোটের ৯৮.৪২% ইতিমধ্যেই ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে, যা ইঙ্গিত দেয় যে উচ্চমূল্যের মুদ্রা বা এই নোটের খুব সামান্য অংশই এখনও বাজারে প্রচলনে রয়েছে।

3/11
উল্লেখ্য, ১৯ মে, ২০২৩ তারিখে ২,০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। প্রত্যাহারের ঘোষণার সময় ৩.৫৬ লক্ষ কোটি টাকার চেয়ে কিছুটা কম নোট ছিল চলতি বাজারে।

4/11
আরবিআই এই প্রসঙ্গে বড় আপডেট দিয়ে জানিয়েছে,
আরবিআই এই প্রসঙ্গে বড় আপডেট দিয়ে জানিয়েছে, "গত আড়াই বছরে, এই নোটগুলির বেশিরভাগই হয় সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে অথবা বিনিময় করা হয়েছে।"
advertisement
5/11
একটি বিবৃতিতে, শীর্ষ ব্যাঙ্ক পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ৫,৬০৯ কোটি টাকার ২০০০ টাকার নোট এখনও প্রচলিত রয়েছে।

6/11
উল্লেখ্য, ১৯ মে, ২০২৩ তারিখে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করে। এরপর ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে সারা দেশের সমস্ত আরবিআই শাখায় ২০০০ টাকার নোট জমা বা বিনিময় করার সুবিধা চালু হয়।

7/11
৯ অক্টোবর, ২০২৩ সাল থেকে, ১৯টি আরবিআই অফিস সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য এই নোটগুলি গ্রহণ করছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক জনসাধারণকে ব্যাঙ্কের পাশাপাশি ডাকঘরের মাধ্যমে আরবিআই অফিসগুলিতে ২০০০ টাকার নোট পাঠানোর অনুমতি দিয়েছে, যার পরিমাণ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে জানিয়েছে আরবিআই।

8/11
পদ্ধতিটি স্পষ্ট করে জানিয়ে, আরবিআই বিবৃতিতে জানিয়েছে যে ২০০০ টাকার নোট জমা করার পরিমাণের কোনও সীমা নেই, যদিও বর্তমান কেওয়াইসি নিয়ম এবং নগদ জমার নিয়ম প্রযোজ্য থাকবে এই নোটের বিনিময়ের ক্ষেত্রে।

9/11
এই নিয়ম অনুযায়ী, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (বিএসবিডি) বা জন ধন অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে, একদিনে ৫০,০০০ টাকা বা তার বেশি নগদ জমা দেওয়ার জন্য প্যান জমা দেওয়া বাধ্যতামূলক। যদিও ছোট অঙ্কের টাকার জন্য প্যানকার্ডের প্রয়োজন হয় না।

10/11
আরবিআই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে বিবৃতিতে জানিয়েছে, ২০০০ টাকার নোট বৈধ থাকবে এবং এগুলো রাখা অবৈধ নয়। তবে, দেশের মানুষের উদ্দেশে বার্তা দিয়েছে আরবিআই। যে যে জনসাধারণের কাছে এখনও এই নোট রয়েছে, আগামী দিনে যে কোনও ধরণের আর্থিক লেনদেনের অসুবিধা এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে kendriyo ব্যাঙ্কের তরফে।

11/11
আরবিআই জানিয়েছে যে ২০০০ টাকার নোট প্রচলন থেকে প্রত্যাহারের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। বাজার থেকে ৯৮% এরও বেশি মুদ্রা ইতিমধ্যেই ফিরে এসেছে ব্যাঙ্কের কাছে।