advertisement

West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে কাঁপিয়ে বৃষ্টি উইকএন্ডে! সোমবার আরও বাড়বে বৃষ্টি, জানুন সর্বশেষ পূর্বাভাস 

Last Updated:
Weather Forecast: শুক্রবার আবহাওয়ার পরিবর্তন। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উইকএন্ডে শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
1/13
*জমিয়ে বৃষ্টি উইকএন্ডে! শনি ও রবিবার জমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে। সোমবার আরও বাড়বে বৃষ্টি? ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপ বা আরও বেশি শক্তি বাড়ায় তাহলে এমনটাই হতে পারে বলে মত আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে ও সোমবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। ফাইল ছবি। 

2/13
*উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত বৃহস্পতি ও শুক্রবারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে মত আবহাওয়াবিদদের। ফাইল ছবি। 

3/13
*এই সিস্টেম পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে এটি আরও শক্তি বাড়াবে বলে মত আবহাওয়াবিদদের। ফাইল ছবি। 

4/13
*বর্ষা বিদায় পর্ব শুরু। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় রেখা, নোখরা যোধপুর ও বার্মার পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতের আরও বেশ কিছু রাজ্য থেকে আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে। দেশে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। ফাইল ছবি। 

5/13
*ঘূর্ণাবর্ত রয়েছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। ফাইল ছবি। 

6/13
*শুক্রবার পর্যন্ত আরও সামান্য বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায়, তাপমাত্রা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ফাইল ছবি। 

7/13
*শুক্রবার আবহাওয়ার পরিবর্তন। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তে শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ফাইল ছবি। 

8/13
*মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়। চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। ফাইল ছবি। 

9/13
*সপ্তাহের শুরুতে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোম-মঙ্গলবার থেকে। ফাইল ছবি। 

10/13
*কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন। ফের বৃষ্টির আশঙ্কা। ফাইল ছবি। 

11/13
*কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪-৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮-৩৪ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 

12/13
*আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার থেকে শুক্রবার প্রবল বৃষ্টির সতর্কতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ফাইল ছবি। 

13/13
*আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, তেলেঙ্গানা, কর্ণাটক, রায়েলসীমা, কঙ্কন, গোয়া এবং মহারাষ্ট্রে। ফাইল ছবি।