Surya Gochar 2026: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ কুম্ভ রাশিতে সূর্যের প্রবেশ ! কোন কোন রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
- Reported by:Chirag Daruwalla
- ganeshagrace
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Surya Gochar on 13 February, 2026: এই সময়ে সকলেই কোনও না কোনও ভাবে উপকৃত হবেন ৷ কিন্তু সূর্যের এই অবস্থান পাঁচটি নির্দিষ্ট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সৌভাগ্যজনক প্রমাণিত হবে।
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জ্যোতিষশাস্ত্র মহাজাগতিক উজ্জ্বল রূপান্তরের উল্লেখ করেছে। জানুয়ারির শেষের দিকে সূর্য আনুষ্ঠানিক ভাবে কুম্ভ রাশির মধ্য দিয়ে তাঁর যাত্রা শুরু করলেও ১৩ ফেব্রুয়ারি সৌরচক্র একটি গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করবে। এই দিন সূর্য কুম্ভ রাশির মধ্য দিয়ে আলোকিত হয়ে হয়ে উঠবেন। এই সম্মিলিত যোগ ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই সময়ে সকলেই কোনও না কোনও ভাবে উপকৃত হবেন কিন্তু এই অবস্থান পাঁচটি নির্দিষ্ট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সৌভাগ্যজনক প্রমাণিত হবে।
advertisement
মেষ রাশি: এই রাশিতে শনি যখন বড় পদক্ষেপ নিচ্ছেন, তখন কুম্ভ রাশিতে সূর্য একাদশ ঘরে নিখুঁত অবস্থানে থাকবেন ও সাহায্য প্রদান করবেন। আপনাকে একা একা সব ভার বইতে হবে না। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু করে আপনি দেখতে পাবেন যে আপনার সামাজিক যোগাযোগই আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে। সে বন্ধুদের সাহায্যেই হোক বা কোনও দলগত কাজের সূত্রে হোক- এই সময় সমস্ত শক্তি আপনার পক্ষে থাকবে। প্রতিযোগিতা নয়, সহযোগিতাই এই মাসে আপনার বড় জয়ের উৎস।
advertisement
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সূর্য সম্প্রসারণ, ভ্রমণ এবং উচ্চশিক্ষার নবম ঘর আলোকিত করতে চলেছেন। আপনি সম্ভবত সম্প্রতি কিছুটা অস্থির বোধ করছেন এবং এই পরিবর্তন আপনার রুটিন থেকে বেরিয়ে আসার জন্য গ্রিন লাইটের মতো কাজ করবে। আপনি এমন একটি জায়গায় যেতে পারেন যেখানে আগে কখনও যাননি অথবা কোনও পুরনো জায়গা যাকে নতুন ভাবে দেখতে পারেন। আপনি যদি সার্টিফিকেশন বা নতুন কোন স্কিল শেখার কথা ভেবে থাকেন তাহলে ১৩ ফেব্রুয়ারি থেকেই সেটি শুরু করতে পারেন।
advertisement
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের সৃজনশীলতা, প্রেম এবং খেলাধুলোর পঞ্চম ঘরে সূর্যের প্রবেশ হতে চলেছে। এটি তাড়াহুড়ো নয়, বরং শান্ত ভাবে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করার সময়। যদি আপনি ঘরোয়া দায়িত্ব বা ভারী কাজের চাপে নাজেহাল বোধ করেন তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই পরিবর্তন আপনার জন্য একান্ত প্রয়োজনীয় হয় উঠবে। আপনি সম্ভবত নিজেকে আরও বেশি ফ্লার্টিং করার, সৃজনশীলতা দেখানোর এবং সামাজিকীকরণের জন্য প্রস্তুত বোধ করবেন। শিল্পীদের জন্য তাঁদের সেরা কাজ তৈরি করার অথবা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য তাঁদের স্বভাবের সঙ্গে মেলে এমন কারও সঙ্গে দেখা করার জন্য এটি একটি দুর্দান্ত সময়।
advertisement
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের যোগাযোগ এবং স্থানীয় সংযোগের তৃতীয় ঘরে সূর্যের আগমন হতে চলেছে। আপনি স্বাভাবিক ভাবেই একজন বড় মনের মানুষ, কিন্তু এই গোচর আপনাকে জীবনে আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অর্থের মানে বুঝতে সাহায্য করবে। আপনি অনায়াসেই অন্যদের সঙ্গে সংযোগ স্থাপন করতে আগ্রহী হবেন। আপনি হয়তো আশপাশের এলাকা বা কর্মক্ষেত্রে আইডিয়া দেওয়া এবং সমাধানের জন্য একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠতে পারেন। লেখালেখি, শিক্ষাদান ইত্যাদির জন্য উপযুক্ত সময়। অনেকেই আপনার কথায় প্রভাবিত হবেন।
advertisement
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাভাবিক ভাবেই উজ্জ্বল হওয়ার সময়। সূর্যের প্রভাবে আপনি আত্মবিশ্বাস এবং স্পষ্টতার এক বিরাট ঢেউ অনুভব করবেন। যদি আপনি গত কয়েক মাস ধরে কিছু ভুল বুঝে থাকেন তাহলে সেটা বদলে যেতে চলেছে। আপনি দেখতে পাবেন যে আপনার অদ্ভুত, সবচেয়ে অপ্রচলিত আইডিয়াগুলি হঠাৎ করেই ঠিক হতে শুরু করবে। ব্যক্তিগত প্রকল্প শুরু করার জন্য বা কিছুটা নতুন ব্র্যান্ড তৈরি করার জন্য এটি সেরা সুযোগ। নিজের উপরে বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান।
advertisement









