Puja Rituals: গোলগোল ঘোরালেই হয় না! পুজোয় আরতির রয়েছে বিশেষ নিয়ম, নির্দিষ্ট সংখ্যা! জেনে নিন
- Reported by:NAYAN GHOSH
- Published by:Shubhagata Dey
Last Updated:
Puja Rituals: ঘরে পুজোর ক্ষেত্রেও পঞ্চ উপাচারে আরতি করতে পারলে সব থেকে ভাল। এক্ষেত্রে পঞ্চপ্রদীপ, কর্পূর পুষ্প, জলশঙ্খ এবং চামর ব্যবহার করা উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*কী ভাবে ঘোরাবেন আরতির প্রদীপ অথবা কর্পূর? পুরোহিত জানিয়েছেন, সাধারণত আমরা বিগ্রহের সামনে গোল গোল করে আরতির প্রদীপ অথবা কর্পূর ঘোরাতে থাকি। কিন্তু আরতি করার নিয়ম এভাবে নয়। আরতি করতে হয় 'ওম' দিশায়। অর্থাৎ আমরা যেভাবে ওম লিখি, সেই দিশা অনুযায়ী আরতির প্রদীপ, পঞ্চপ্রদীপ অথবা কর্পূরদানি ঘোরাতে হয়। সংগৃহীত ছবি।
advertisement
*প্রদীপ ঘোরানোর নির্দিষ্ট সংখ্যাও রয়েছে বলে তিনি জানিয়েছেন। বিশ্বনাথ ভট্টাচার্য জানিয়েছেন, প্রথমে বিগ্রহের চরণের কাছে চারবার আরতি ঘোরাতে হবে। তারপর নাভি মণ্ডলের কাছে দু'বার। মুখমণ্ডলের কাছে আরতির প্রদীপ ঘোরাতে হবে তিনবার। তারপর সম্পূর্ণ বিগ্রহের সামনে সাতবার ঘোরাতে হয় আরতির প্রদীপ অথবা কর্পূর। সংগৃহীত ছবি।
advertisement









