advertisement

Paschim Medinipur: ভারত জাকাত মাঝি পারগানা মহলের দুই কর্মীর মুক্তির দাবিতে থানা ঘেরাও

Last Updated:

ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে একটি পুকুরকে কেন্দ্র করে মারামারি হয় ভারত জাকাত মাঝি পরগনা মহলের কর্মীদের সাথে বরাপাল গ্রামের গ্রামবাসীদের।

#পশ্চিম মেদিনীপুর : ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে একটি পুকুরকে কেন্দ্র করে মারামারি হয় ভারত জাকাত মাঝি পরগনা মহলের কর্মীদের সাথে বরাপাল গ্রামের গ্রামবাসীদের। আর সেই ঘটনায় গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে বেলপাহাড়ি থানার পুলিশ ভারত জাকাত মাঝি পারগানা মহলের দুজন কর্মীকে গ্রেপ্তার করে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। তাই মাঝি পারগানা মহলের দুই কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে এবং সংগঠনে কর্মীদের মুক্তির দাবিতে সোমবার ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানা সংলগ্ন রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ চালায় সংগঠনের নেতা কর্মী সমর্থকরা। এছাড়াও বেলপাহাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠন। পরে বেলপাহাড়ী থানায় একটি ডেপুটেশন দেওয়া হয়। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে বেলপাহাড়ি থানা।
ভারত জাকাত মাঝি পারগানা মহলের মূলত দাবি রয়েছে, তাদের যে দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপাহাড়ি থানার পুলিশ, তাদের অতি শীঘ্রই মুক্তি দিতে হবে, এবং মারামারি ঘটনায় অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করতে হবে। তা যদি না হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর কর্মীরা।
আরও পড়ুনঃ মানুষকে অপরাধমূলক কাজ থেকে সরিয়ে কর্মসংস্থানের দিশা ঝাড়গ্রাম পুলিশের
সোমবার বেলপাহাড়ি থানায় বিক্ষোভ ডেপুটেশন কর্মসুচি পালন করার পাশাপাশি থানা এলাকায় একটি প্রতিবাদ মিছিলও করে ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মী সমর্থকরা। প্রসঙ্গত, বেলপাহাড়িতে একটি পুকুর ব্যবহার করাকে কেন্দ্র করে একাংশ গ্রামবাসীদের সঙ্গে বচসা শুরু হয় সংগঠনের কর্মীদের। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হলে বচসা থেকে দুপক্ষের মধ্যে মারামারি হয়।
advertisement
advertisement
 
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: ভারত জাকাত মাঝি পারগানা মহলের দুই কর্মীর মুক্তির দাবিতে থানা ঘেরাও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement