advertisement

Paschim Medinipur News: রোগীদের জন্য চালু লিফট, উদ্বোধন করল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু!

Last Updated:

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিবার পরিজনদের দীর্ঘ দিনের দাবি পূরণ হল এবার। হাসপাতালে ভর্তি রোগীদের সুবিধার্থে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিধান ব্লক বিল্ডিং এ উঠা নামার জন্য একটি লিফটের উদ্বোধন করা হল।

+
লিফট

লিফট উদ্বোধনের সময় 

#পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিবার পরিজনদের দীর্ঘ দিনের দাবি পূরণ হল এবার। হাসপাতালে ভর্তি রোগীদের সুবিধার্থে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিধান ব্লক বিল্ডিং এ উঠা নামার জন্য একটি লিফটের উদ্বোধন করা হল। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এক থ্যালাসেমিয়া শিশুকে দিয়ে উদ্বোধন করা হল লিফটটি। হাসপাতালের সুপার ডাঃ ইন্দ্রনীল সেন বলেন, মূলত এই লিফটটি ব্যাবহার করবেন রোগী ও মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রী ও চিকিৎসকরা।
এদিন ফিতে কেটে এই লিফটটির উদ্বোধন করেন থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা বছর ছয়েক এর এক শিশুকন্যা। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু এবং নুতন অধ্যক্ষ ডাঃ মৌসুমী নন্দী। এছাড়াও ছিলেন হাসপাতালের সুপার ডাঃ ইন্দ্রনীল সেন সহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে দিয়ে লিফট উদ্বোধন করানোয় খুশি সকলেই।
advertisement
আরও পড়ুনঃ এবার সুপার রান্দোনার্স হলেন মেদিনীপুরের অনুপ্রাস পাহাড়ি
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরানো ভবন অর্থাৎ বিধান ব্লকে এতদিন কোনও লিফট ছিলনা। নতুন ভবনে দুটি লিফট যদিও রয়েছে, তার মধ্যে একটি লিফট প্রায় সময়ই বিকল হয়ে পড়ে থাকে। অন্য আরেকটি লিফটে ব্যবহার হয় চিকিৎসকদের জন্য। ফলে বিধান ব্লকে ভর্তি রোগী ও তাঁদের পরিবার পরিজনদের নিত্যদিনই সমস্যায় পড়তে হয় ওয়ার্ডে ওঠা নামার ক্ষেত্রে। এই নতুন লিফটটি চালু হওয়ায় বিধান ব্লকে ভর্তি রোগীরা আরও ভাল পরিষেবা পাবেন বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: রোগীদের জন্য চালু লিফট, উদ্বোধন করল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement