advertisement

West Midnapore News: গবেষণা সংক্রান্ত কাজে আইআইটি খড়গপুরে কর্মী নিয়োগ! জানুন বিশদে

Last Updated:

গবেষণা সংক্রান্ত কাজে আইআইটি খড়্গপুরে মোটা অংকের বেতনের কর্মী নিয়োগ

খড়গপুর: গবেষনা সংক্রান্ত কাজে নিয়োগ আইআইটি খড়গপুরে। মোটা অংকের বেতনে চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। আইআইটি খড়্গপুর সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে, বেতন প্রতি মাসে ৩৫ হাজার টাকা।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এয়ারোস্পেস নিয়ে পড়াশোনা করা থাকলে গবেষণা সংক্রান্ত কাজের জন্যে আবেদন করা যাবে আইআইটি খড়্গপুরে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিনিয়র রিসার্চ ফেলোশিপ (এসআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে নেওয়া হবে গবেষক কর্মী। বিশেষ প্রজেক্টের কাজের জন্য এসআরএফ নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রোজেক্টটি স্পনসর করছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড।
advertisement
advertisement
প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া দরকার। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই) ডিগ্রি থাকতে হবে। অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলেও করা যাবে আবেদন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
advertisement
প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৯ আগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: গবেষণা সংক্রান্ত কাজে আইআইটি খড়গপুরে কর্মী নিয়োগ! জানুন বিশদে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement