advertisement

Midnapore News: খালের জলে শয়ে শয়ে এসব কী ভাসছে? সকাল হতেই ঘটে গেল ভয়াবহ ঘটনা

Last Updated:

Midnapore News: সকালে খাল দেখেই হতবাক সকলে। এই জলেই স্নান করে মানুষ! জানুন

মাছ ধরছেন
মাছ ধরছেন
মেদিনীপুর: সকাল থেকেই অবাক করা কাণ্ড। বাড়ি থেকে কাছেই খালের ধারে আসতেই হতবাক সাধারণ মানুষ। খালের জলে ভাসছে মরা মাছ। কিংবা কোনগুলি আবার মৃতপ্রায়। এরপরেই সাধারণ মানুষের মধ্যে কানাঘুষো হতেই সকাল থেকে খালে মাছ ধরার ভিড় লেগে যায়। সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কেঠিয়া খালে মাছ ধরার ভিড় সাধারণ মানুষের।
জাল নিয়ে খালের জলে নামে ছোট থেকে বড়রা। কেউ একটা কেউ দুটো কেউ আবার বেশ কিছু পরিমাণ মাছ নিয়ে বাড়ি যায়।গ্রামবাসীদের অভিযোগ খালে বিষ জাতীয় কিছু মিশিয়ে দেওয়ার কারণে নদীতে থাকা ছোট থেকে বড় মাছগুলি মারা যায়। সকালে সাধারণ মানুষ নদীর পাড়ে এলে নদীর জলে মৃত অবস্থায় মাছগুলিকে ভাসতে দেখে।
advertisement
advertisement
আরও পড়ুন:
তারপর থেকেই মাছ ধরার জন্য সাধারণ মানুষ ভিড় করেন নদীর জলে। এমন ঘটনা ঘটেছে চন্দ্রকোণার ধুলিয়াডাঙ্গা গ্রামে। স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে কেউ বা কারা বিষ মিশিয়েছে খালের জলে যার ফলে জলের উপরে ভেসে উঠছে জলের মধ্যে থাকা মাছ। সেই মাছ ধরতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। প্রসঙ্গত এই খালের জলের স্নান করেন এলাকার বেশ কিছু মানুষ ফলে বিষ জাতীয় কিছু মেশানোই জলের ব্যবহার করতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে বিষ জাতীয় কোন জিনিস খালের জলে মেশানো গর্হিত অপরাধ বলেই মনে করছেন সকলে।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: খালের জলে শয়ে শয়ে এসব কী ভাসছে? সকাল হতেই ঘটে গেল ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement