advertisement

Paschim Medinipur News: ছিনতাই কাণ্ডে কোচবিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Last Updated:

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শালবনীর পিড়াকাটা সংলগ্ন জয়পুর এলাকায় জোড়া ছিনতাই কাণ্ডে মূল অভিযুক্ত তাপস বর্মনকে কোচবিহার থেকে গ্রেফতার করে মঙ্গলবার মেদিনীপুর আদালতে পেশ করল পিড়াকাটা পুলিশ পোস্ট।

#পশ্চিম মেদিনীপুর : সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শালবনীর পিড়াকাটা সংলগ্ন জয়পুর এলাকায় জোড়া ছিনতাই কাণ্ডে মূল অভিযুক্ত তাপস বর্মনকে কোচবিহার থেকে গ্রেফতার করে মঙ্গলবার মেদিনীপুর আদালতে পেশ করল পিড়াকাটা পুলিশ পোস্ট। এর আগে, শনিবার (১৭ সেপ্টেম্বর) তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছিল যথাক্রমে পিড়াকাটা সংলগ্ন মেটাল এবং গুড়গুড়িপালের গৌড়া থেকে। তাদের জিজ্ঞাসাবাদ করেই সোমবার গভীর রাতে কোচবিহার থেকে মূল অভিযুক্ত বছর ৩০-এর তাপস বর্মনকে গ্রেফতার করে নিয়ে আসে শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের বাহিনী।
ধৃতকে মঙ্গলবার মেদিনীপুর আদালতে তোলা হলে, বিচারক পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বলে জানা গেছে পুলিশ সূত্রে। উল্লেখ্য যে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, গত কয়েক বছর ধরে 'শান্ত' থাকা জঙ্গলমহলের পিড়াকাটা সংলগ্ন জয়পুর (মাছবিন্দা) এলাকায় পর পর দু'দিন ছিনতাই হয়। দুষ্কৃতীরা টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নেয় পথ চলতি সাধারণ মানুষ তথা বাইক চালকদের। এরপরই, অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পিড়াকাটা পুলিশ পোস্ট।
advertisement
আরও পড়ুনঃ কুড়মী জাতিকে 'এসটি' তালিকা ভুক্ত করা সহ ৩ দফা দাবিতে ব্যাপক অবরোধ
মেটাল ও গৌড়া এলাকা থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) গ্রেফতার করা হয়, যথাক্রমে - বিকাশ মাহাত, মহেশ্বর মাহাত ও ইন্দ্রজিৎ ঘোষ নামে তিন দুষ্কৃতীকে। তাদের জিজ্ঞাসাবাদ করেই কুচবিহারের শীতলকুচি এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত তাপস বর্মনকে। ছিনতাই করে সে নিজের এলাকায় অর্থাৎ কোচবিহারে পালিয়ে গিয়েছিল বলে জানা যায়। বিকাশের সঙ্গে তার মাথাভাঙা জেলে আলাপের সূত্রেই শান্ত জঙ্গলমহলে অস্ত্র নিয়ে গিয়ে ছিনতাই এর পরিকল্পনা করে তাপস।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অভিনব উদ্যোগ! মেদিনীপুরে চুলদান কর্মসূচীতে ৮১ জনের চুলদান
এই চারজনকে জিঞ্জাসাবাদ করে মঙ্গলবার মেটাল এলাকায় একটি কুঁয়ো থেকে সেভেন এমএম পিস্তল এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্ট। তাদের জিজ্ঞাসাবাদ করে এই আরও বড় রহস্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: ছিনতাই কাণ্ডে কোচবিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement