advertisement

Coromandel Express Train Accident: ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, রেলের তরফে চালু হল হেল্পলাইন নম্বর

Last Updated:

Coromandel Express Train Accident: বড়সড় রেল দুর্ঘটনার কবলে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। ঘটনায় আহত শতাধিক যাত্রী। শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ ঘটে ওড়িশার বালাসোরের কাছে। জানা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে।

বালাসোর: বড়সড় রেল দুর্ঘটনার কবলে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। ঘটনায় আহত শতাধিক যাত্রী। শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ ঘটে ওড়িশার বালাসোরের কাছে। জানা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। পুলিশ ও কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রেলওয়ের কর্মচারী, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে উদ্ধারের চেষ্টা করছে।
ঘটনার পর থেকেই পুরো পরিস্থিতির উপর নজর রাখছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই রেলের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য ও আহতদের খোঁজ নিতে রেলের দেওয়া হেল্প লাইন নম্বরগুলি হল- হাওড়া ডিভিশনের জন্যে – 033-26382217, খড়গপুর ডিভিশনের জন্যে – 8972073925 // 9332392339, বালেশ্বর হেল্পলাইন – 8249591559 // 7978418322, শালিমার হেল্পলাইন – 9903370746।
advertisement
রেল সূত্রে খবর, বালেশ্বরের প্রায় চল্লিশ কিলোমিটার আগে সোড়ো স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে৷ তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷ প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, সংঘর্ষের জেরে ট্রেনের অধিকাংশ কামরাই বেলাইন হয়েছে৷ যদিও দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়৷ তবে দুর্ঘটনার যা প্রাথমিক ছবি দেখা গিয়েছে, তাতে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করছেন রেল কর্তারা৷
advertisement
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Coromandel Express Train Accident: ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, রেলের তরফে চালু হল হেল্পলাইন নম্বর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement