advertisement

West Medinipur News: না খেয়েই জোড়া মেডেল জয়, বৃষ্টির সাফল্যে খুশি কেশিয়াড়ি

Last Updated:

জোড়া মেডেল জিতে বৃষ্টি সিং বাড়ি ফেরে শুক্রবার। তাকে পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। কেশিয়াড়ির সাঁতরাপুরের বাঁশবনীপাড়াতে বাড়ি এই খুদে প্রতিভার।

পশ্চিম মেদিনীপুর: আর্থিক অসচ্ছলতার মধ্যেই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার দুটি বিভাগে প্রথম হয়েছে বৃষ্টি সিং। আদিবাসী পরিবারের সন্তান বৃষ্টি তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা দিন মজুরি করে কোনরকমে সংসার চালান। এই প্রতিবন্ধকতা সামলে জলপাইগুড়িতে আয়োজিত রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্প ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয় বৃষ্টি।
গত ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে আয়োজিত হয় রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা । সেখান থেকে জোড়া মেডেল জিতে বৃষ্টি সিং বাড়ি ফেরে শুক্রবার। তাকে পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। কেশিয়াড়ির সাঁতরাপুরের বাঁশবনীপাড়াতে বাড়ি এই খুদে প্রতিভার। সে সাঁতরাপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।
advertisement
advertisement
বৃষ্টির এই সাফল্যে খুশি সাঁতরাপুর সহ কেশিয়াড়ি এলাকার মানুষ। কেশিয়াড়ির সাঁতরাপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী বৃষ্টি। পেটে খিদে নিয়েই সে খেলা চালিয়ে গিয়েছে। তার বাবা বাবলু সিং সামান্য দিন মজুর।
বৃষ্টি সিংয়ের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান উত্তম কুমার শীট, কেশিয়াড়ির বিডিও বিপ্লবকুমার দত্ত সহ অন্যরা। সংবর্ধনা পেয়ে খুশি বৃষ্টি এবং তার পরিবার। বিডিও বিপ্লব কুমার দত্ত জানান, আর্থিক এবং পরিস্থিতি প্রতিকূলতার মধ্যেও বৃষ্টি যে সাফল্য পেয়েছে তা প্রশংসার যোগ্য। ভবিষ্যতে তাকে সবরকম সাহায্য করা হবে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: না খেয়েই জোড়া মেডেল জয়, বৃষ্টির সাফল্যে খুশি কেশিয়াড়ি
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement