advertisement

West Midnapore News: এত কম দাম! মাত্র ৫০ টাকায় এক প্লেট বিরিয়ানি, দোকানের সামনে লম্বা লাইন, কোথায় পাওয়া যাচ্ছে জানেন?

Last Updated:

মাত্র ৫০ টাকায় চিকেন বিরিয়ানি, এও কি সম্ভব?

+
এত

এত কম দাম! মাত্র ৫০ টাকায় এক প্লেট বিরিয়ানি, দোকানের সামনে লম্বা লাইন, কোথায় পাওয়া যাচ্ছে জানেন?

পশ্চিম মেদিনীপুর: খাদ্যরসিক বাঙালির ক্ষেত্রে বহুলপ্রচলিত কথাটি হল- মাছে ভাতে বাঙালি। কিন্তু এখন আর মাছ-ভাত নয়, বাঙালির পছন্দের তালিকায় জুড়েছে বিরিয়ানি। দুপুর হোক কিংবা সন্ধ্যা, বিরিয়ানির এখন জুড়ি মেলা ভার।
বিরিয়ানির গন্ধ খাদ্য রসিক বাঙালিকে ভীষণ টানে। তাও যদি হয় আবার প্লেট মাত্র ৫০ টাকায়। তাহলে তো আর কথাই নেই। দামের তুলনায় পরিমাণও বেশ। আর সেই পরিচ্ছন্ন পঞ্চাশ টাকা প্লেটের বিরিয়ানির প্রেমে মজেছে আট থেকে আশি সকলেই।
advertisement
advertisement
ফুলপ্লেট বিরিয়ানি মাত্র ৫০ টাকায়। হ্যাঁ, একেবারে ঠিক শুনেছেন। পশ্চিম মেদিনীপুরের বেলদার খাকুড়দা এলাকায় পাওয়া যাচ্ছে এমন সুলভ দামে শাহী বিরিয়ানি। বিভিন্ন দোকানে যেখানে ১০০-১২০ কিংবা দেড়শ টাকা পর্যন্ত বিরিয়ানির প্লেট, সেখানে এমন দামেই মিলছে রাইস, মাংস, আলুর সাথে বিরিয়ানি। পেট ভর্তি বিরিয়ানি মাত্র ৫০ টাকায়।
শারদোৎসবের পুজোর আগে থেকেই শুরু হয়েছে নতুন এই বিরিয়ানির দোকান। পশ্চিম মেদিনীপুরের বেলদার খাকুড়দা এলাকায় স্বরূপ দাস খুলেছেন ফাস্টফুডের দোকান। নিজেই বানাচ্ছেন বিরিয়ানি। ফলে খরচ কম হচ্ছে। তাই কম দামে ভোজন রসিকদের বিরিয়ানি প্লেট তুলে দিতে সক্ষম হচ্ছেন। তার কথায়, লাভ কম রেখে সবার কাছে বিরিয়ানির স্বাদ পৌঁছে দিতেই এমন চিন্তা।
advertisement
সকাল থেকে সন্ধ্যা ভিড় জমছে স্কুল, কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষের। বসে খাওয়ার পাশাপাশি পার্সেলের ব্যবস্থাও বেশ ভালো।সব মিলিয়ে মাছে ভাতে বাঙালি আর কই। বর্তমানে সস্তায় বিরিয়ানিতে মজেছে বাঙালি।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: এত কম দাম! মাত্র ৫০ টাকায় এক প্লেট বিরিয়ানি, দোকানের সামনে লম্বা লাইন, কোথায় পাওয়া যাচ্ছে জানেন?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement