advertisement

West Medinipur News: দাঁতনে ১২.৬ মেগাওয়াটের নতুন বিদ্যুৎ সাবস্টেশন! রাজ্য সরকারের ১০ কোটি বরাদ্দে লোডশেডিং সমস্যার সমাধান, উপকৃত হবে তিনটি ব্লক

Last Updated:

West Medinipur News: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে দীর্ঘদিনের লোডশেডিংয়ের সমস্যার সমাধান। এলাকায় শুরু হল নতুন বিদ্যুৎ সাবস্টেশন তৈরির কাজ। রাজ্য সরকারের তরফে প্রায় ৯ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

+
দাঁতনে

দাঁতনে নতুন বিদ্যুৎ সাবস্টেশন

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের এক বিস্তীর্ণ এলাকা, যা এতদিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিল, সেখানে এবার পৌঁছে যাবে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা। দীর্ঘদিনের লোডশেডিংয়ের সমস্যা এবং ভোল্টেজের ওঠানামা বন্ধ করতে দাঁতনের পুঞ্জা এলাকায় শুরু হল এক নতুন বিদ্যুৎ সাবস্টেশন তৈরির কাজ।
রাজ্য সরকারের অর্থ বরাদ্দে খুশির হাওয়া এলাকাবাসীর মধ্যে। প্রায় ৯ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠতে চলেছে এই অত্যাধুনিক বিদ্যুৎ সাবস্টেশনটি। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দফতরের যৌথ উদ্যোগে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে।
আরও পড়ুনঃ পাথরপ্রতিমায় ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রত্যন্ত দ্বীপাঞ্চলে পৌঁছতে ব্যর্থ দমকল, আগুন পাহারায় পুলিশ, দেখুন ঘটনাস্থলের ছবি
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সুবর্ণরেখা নদীর পাশ্ববর্তী গ্রামগুলোতে বিদ্যুৎ বিভ্রাট মেটাতে এই প্রকল্পটি অত্যন্ত কার্যকরী হবে। ১২.৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই সাবস্টেশনটি বেলদা ডিভিশনের অধীনে পরিচালিত হবে। দাঁতন এক নম্বর ব্লকের সবকটি অঞ্চল, দাঁতন দু’নম্বর ব্লক ও নারায়ণগড় ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা এই প্রকল্পের আওতায় থাকবে। প্রশাসন সূত্রে খবর, অন্যান্য সাব স্টেশনে বিদ্যুতের লোড কমাতে এই সিদ্ধান্ত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাঁশেই খুলছে আয়ের পথ! নামমাত্র বিনিয়োগেই লাভের মুখ, গৃহবধূদের তৈরি ট্রেন্ডিং গয়নার চাহিদা মুম্বই, বেঙ্গালুরুতেও
ইতিমধ্যেই এলাকা পরিদর্শন সম্পন্ন। তৈরি হয়েছে লে আউট। বরাদ্দ হয়েছে অর্থ। দাঁতনের পুঞ্জা এলাকায় তৈরি হবে অত্যাধুনিক এই সাবস্টেশন। যা দাঁতন ব্লকের নদী তীরবর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে। যার ফলে প্রান্তিক এলাকায় লোডশেডিং কিংবা ভোল্টেজ ওঠানামা সমস্যা দূর হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যুৎ দফতর সূত্রে খবর, দুটি ৬.৩ মেগাওয়াট ক্ষমতার ইউনিট বসান হচ্ছে। বর্তমানে দাঁতন এক নম্বর ব্লকের শরশঙ্কা এলাকায় একটি সাবস্টেশন থাকলেও দাঁতনের মতো বিশাল ভৌগোলিক এলাকায় বিদ্যুৎ পৌঁছাতে মাঝেমধ্যেই যান্ত্রিক গোলযোগ দেখা দিত। বিশেষ করে নদীর ধারের এলাকাগুলোতে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দীর্ঘক্ষণ অন্ধকার থাকত। পুঞ্জা এলাকার এই নতুন প্রকল্পটি সেই সব সমস্যার চিরস্থায়ী সমাধান করবে।
advertisement
এই নতুন সাবস্টেশনের ফলে নদী তীরবর্তী চাষাবাদ থেকে শুরু করে ছোট ব্যবসায়ী এবং পড়ুয়াদের জীবনে এক নতুন গতি আসবে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দে এমন এক উন্নয়নমূলক প্রকল্প আগামীতে যে বেশ উপকারে লাগবে সাধারণ মানুষের তা বলার অপেক্ষা রাখে না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: দাঁতনে ১২.৬ মেগাওয়াটের নতুন বিদ্যুৎ সাবস্টেশন! রাজ্য সরকারের ১০ কোটি বরাদ্দে লোডশেডিং সমস্যার সমাধান, উপকৃত হবে তিনটি ব্লক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement