advertisement

West Bengal News: বাসে ব্যাগ বিভ্রাট, চোখে দল চলে এল মাধ্যমিক পরীক্ষার্থীর! তারপরেই দেবদূত হয়ে হাজির পুলিশ

Last Updated:

West Bengal News: মাধ্যমিক পরীক্ষার মধ্যেই চলছে কলেজের পরীক্ষাও। আর সেই পরীক্ষা দিতে গিয়ে মহা বিপাকে পড়ে যান এক পরীক্ষার্থী।

দেবদূত হয়ে হাজির পুলিশ!
দেবদূত হয়ে হাজির পুলিশ!
মহিষাদল: বাসে ব্যাগ বিভ্রাটের শিকার পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন পুলিশ আধিকারিক। মাঝ রাস্তায় নেমে কান্নাকাটি করা কলেজ ছাত্রীর পাশে দাঁড়িয়ে তাঁর হারানো অ্যাডমিট কার্ড নাটকীয় ভাবে খুঁজে এনে দিলেন পুলিশ অফিসার। হাতে অ্যাডমিট কার্ড তুলে দিয়ে তাঁকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও দেন তিনি। সেই পুলিশ অফিসারের তৎপরতায় শেষমেশ বিপাকে পড়া কলেজ ছাত্রী দিতে পারলেন তাঁর অনার্সের পরীক্ষাও!
মাধ্যমিক পরীক্ষার মধ্যেই চলছে কলেজের পরীক্ষাও। আর সেই পরীক্ষা দিতে গিয়ে মহা বিপাকে পড়ে যান এক পরীক্ষার্থী। সেই কলেজ ছাত্রীর পাশে দাঁড়িয়ে তাঁর সমস্যা মিটিয়ে তাঁকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ওই পুলিশ অফিসার। মহিষাদলের ট্রাফিক পুলিশ অফিসারের তৎপরতায় শেষমেশ পরীক্ষাও দিতে পারলেন ওই ছাত্রী। তমলুক কলেজের ওই ছাত্রী পরীক্ষা দিতে যাচ্ছিলেন হলদিয়ার চৈতন্যপুরের রামপুর কলেজে। তমলুক রাধাবল্লভপুরে বাসে উঠে কোয়েল দাস নামের ওই ছাত্রী মহিষাদলে এসে দেখে তাঁর অ্যাডমিট কার্ড সহ পুরো ব্যাগটিই নেই। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে রাস্তায় থাকা মহিষাদল থানার ট্রাফিক ইনচার্জ রানা বন্দ্যোপাধ্যায়কে সে জানায়।
advertisement
রানা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় বাসের নম্বর ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করে সিভিক পাঠিয়ে সময় মতো ব্যাগ উদ্ধার করে ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রেও পৌছে দেন তিনি। পুলিশের এই ভুমিকায় খুশি সাধারন মানুষ থেকে ছাত্রীর গোটা পরিবার। এডুকেশন অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী কোয়েল কৃতজ্ঞতা জানান। অন্যদিকে বিষয়টিকে নিজের কর্তব্য বলে জানান ওই পুলিশ অফিসার।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal News: বাসে ব্যাগ বিভ্রাট, চোখে দল চলে এল মাধ্যমিক পরীক্ষার্থীর! তারপরেই দেবদূত হয়ে হাজির পুলিশ
Next Article
advertisement
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
  • দোলের দিন স্কুটারে বসা অরিজিতকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে

  • যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে!

  • হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement