WB Assembly Elections 2026: মহিলাতেই আস্থা গেরুয়া শিবিরের,মুর্শিদাবাদের তিন কেন্দ্রে গার্গী, মিতালী, অনামিকা, শুরু জোরদার প্রচার
- Reported by:Koushik Adhikary
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বিজেপির মুর্শিদাবাদের প্রার্থী তালিকায় চমক! মহিলাদের উপর আস্থা রেখেচে গেরুয়া শিবির! কান্দি বিধানসভায় লড়ছেন গার্গী দাস ঘোষ, খড়গ্রামের বিজেপি প্রার্থী মিতালী মাল ও ভরতপুরে অনামিকা ঘোষ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বঙ্গ বিজেপির পক্ষ থেকে দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করা হয়েছে, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে চমক দিয়েছে গেরুয়া শিবির! কান্দি-সহ ভরতপুর ও খড়গ্রামে মহিলাদের প্রার্থী করেছে পদ্ম শিবির। কান্দি বিধানসভাতে গার্গী দাস ঘোষ, খড়গ্রামের বিজেপি প্রার্থী মিতালী মাল ও ভরতপুরে অনামিকা ঘোষ। একসঙ্গে তিন মহিলা নতুন মুখকে প্রার্থী করে চমক দিয়েছে গেরুয়া শিবির।
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই শুক্রবার থেকে ভোটের প্রচার শুরু করেছে গেরুয়া শিবিরের প্রার্থীরা। কান্দি বিধানসভার প্রার্থী গার্গী দাস ঘোষ। তিনি কান্দিতে এসে দোহালিয়া কালী মন্দিরে পুজো দেন। পড়ে দলীয় কার্য্যালয় উদ্বোধন করেন। তার পর সাধারণ মানুষের বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। মহিলাদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে মহিলাদের সুরক্ষার বিষয় মানুষের কাছে তুলে ধরেন।
advertisement
গার্গী দেবীর মা প্রয়াত ছায়া ঘোষ। তিনি ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী ছিলেন। তিনি লালবাগে থাকলেও কান্দি বিধানসভার ইনচার্জ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। গার্গী মোদির উন্নয়নের কথা তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। এছাড়াও কান্দি বঞ্চিত রেল মানচিত্র থেকে। ডবল ইঞ্জিন সরকার হলেই কান্দিতে রেলপথ তৈরি হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। প্রথম দিনেই মানুষের সমর্থন পেয়ে আপ্লুত বিজেপির প্রার্থী গার্গী।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Mar 20, 2026 3:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Elections 2026: মহিলাতেই আস্থা গেরুয়া শিবিরের,মুর্শিদাবাদের তিন কেন্দ্রে গার্গী, মিতালী, অনামিকা, শুরু জোরদার প্রচার








